হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ দেখা গেছে এক হাজার ১৩৫ শিশুর শরীরে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৮৭০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ২৭৩ জন। গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন




