Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডেঙ্গুতে থামল আরও ২ জনের প্রাণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২০:৫৩
ডেঙ্গুতে থামল আরও ২ জনের প্রাণ

মশা- সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। যে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তারা দুজনই নারী। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের একজন মারা গেছেন বরিশাল বিভাগে এবং আরেকজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে। তাদের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে চলতি বছরের জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত ৯ জন মারা গেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ৫৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা মহানগরের বাইরে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০ জন , চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে একজন।

দেশে কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গু সবচেয়ে বেশি দেখা যায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তবে বর্ষাকাল প্রলম্বিত হলে অক্টোবরেও ডেঙ্গু রোগীর দেখা মেলে। বৃষ্টির পানি ছোট ছোট নালা, গর্তে জমে মশার প্রজনন বাড়ে। তবে চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় কম।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এবার বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেভাগেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এখন থেকেই প্রস্তুতি না নিলে বড় ধরনের বিপদ হতে পারে। সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রতিরোধের ওপর। এই সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পরে গত মার্চ থেকে ডেঙ্গু প্রতিরোধে জোর দিয়েছে।

ডেঙ্গুডেঙ্গুতে মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই