Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় স্বাস্থ্য

ভরসার দাম ৬১ হাজার

কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৯
ভরসার দাম ৬১ হাজার

ছবি: আগামীর সময়

‘দিনে ১২ হাজার টাকা লাগবে— এ কথা শুনে বাচ্চাকে ভর্তি করেছিলাম। সকালে কাউন্টারে গিয়ে দেখি ৬১ হাজার টাকার বিল। আর এক দিন থাকলে তো লাখ টাকা হয়ে যাবে! আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব?’ কথাগুলো বলছিলেন এক নবজাতক শিশুর চাচা আল-আমিন। শ্যামলীর হেলথ কেয়ার ভবনে হৃদয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে এমন বিল দেখে হতবাক স্বজনরা।

ফেনীর সোনাগাজী থেকে আসা আল-আমিন (২২) জানালেন, তার স্বজনের নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরে গত বৃহস্পতিবার দালালের মাধ্যমে অ্যাম্বুলেন্সে শিশুটিকে নিয়ে আসেন হৃদয় হাসপাতালে। আল-আমিনের ভাষ্য, ‘আমাদের বলা হয়েছিল ২৪ ঘণ্টায় প্রায় ১২ হাজার টাকা খরচ হবে। সেই হিসাবেই এনআইসিইউতে ভর্তি করাই শিশুটিকে। তাদের কথা অনুযায়ী দুই দিনে বিল আসার কথা ২৪ হাজার টাকা। কিন্তু ৪৮ ঘণ্টা না যেতেই তারা দিয়েছে ৬১ হাজার টাকার বিল।’

আল-আমিন জানিয়েছেন, এই হাসপাতালে ভর্তি রোগীদের ওষুধ কিনতে হয় তাদের নিজস্ব ফার্মেসি থেকে। বাইরের ফার্মেসিতে যে ওষুধের দাম ১৫০০ টাকা, এখানে তার দাম রাখছে ৩ হাজার টাকা। বাইরের ফার্মেসির ওষুধে রোগীর ক্ষতি হতে পারে— এমন ভয় দেখানো হয় তাদের। ফলে বাধ্য হয়েই ওষুধ কিনতে হচ্ছে বেশি দামে।

শিশুটির চাচা কাওসার আহমেদ বললেন, ‘ঢাকা মেডিকেল থেকে মাত্র এক হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে এখানে এসেছি। দালাল বলেছিল, খরচ সহনীয় হবে। কিন্তু সকালে কাউন্টার থেকে ৬১ হাজার টাকার বিল ধরিয়ে দিয়েছে। গরিব মানুষের পক্ষে এমন বিল দেওয়া সম্ভব নয়।’

গতকাল শনিবার হাসপাতালটিতে গিয়ে দেখা গেল, রাজধানীর শ্যামলীতে মানসিক স্বাস্থ্য হাসপাতালের বিপরীতে হেলথকেয়ার হাসপাতাল ভবনের ষষ্ঠতলায় পরিচালিত হচ্ছে হৃদয় হাসপাতাল লিমিটেড। যেখানে মূলত আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ ও এইচডিইউ সেবা দেওয়া হয়। কয়েকজন রোগীর স্বজনরা জানালেন, সংকটাপন্ন রোগীদের ভর্তি করানোর সময় কম খরচের আশ্বাস দেওয়া হলেও পরে বিপুল অঙ্কের বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ফেনীর ওই শিশুটির জন্য দেওয়া প্রোভিশনাল বিল বিশ্লেষণ করে দেখা যায়, আট দিন বয়সী শিশুটি ৯ জুলাই দুপুর ২টা ২৮ মিনিটে এনআইসিইউ-১২ নম্বর শয্যায় ভর্তি হয়। তার চিকিৎসার দায়িত্বে ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুমা পারভীন। বিলে ভর্তি ফি নেওয়া হয়েছে ১৫০০ টাকা। দুই দিনের এনআইসিইউ বেড চার্জ ১০ হাজার টাকা, ৫৫ ঘণ্টার অক্সিজেন বিল ১১ হাজার টাকা, ৫৮ ঘণ্টার কার্ডিয়াক মনিটর চার্জ ১১ হাজার ৬০০ টাকা এবং ৫০ ঘণ্টার সিরিঞ্জ পাম্প চার্জ ধরা হয়েছে ১০ হাজার টাকা। এ ছাড়া আইভি ক্যানুলা, নেবুলাইজেশন, সাকশন, আরবিএস পরীক্ষাসহ বিভিন্ন হাসপাতাল সেবার খরচ যোগ করে চার্জ দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ল্যাব সার্ভিস বাবদ ১৫০০ টাকা এবং হাসপাতাল সার্ভিস চার্জ হিসেবে আরও ৮ হাজার ৮৬২ টাকা ২০ পয়সা যোগ করে মোট বিল করা হয়েছে ৬০ হাজার ৮৬২ টাকা ২০ পয়সা। এর মধ্যে রোগীর স্বজনরা অগ্রিম ৬ হাজার টাকা পরিশোধ করেছেন। ফলে বকেয়া দেখানো হয়েছে ৫৪ হাজার ৮৬২ টাকা ২০ পয়সা। স্বজনদের অভিযোগ, চিকিৎসা শুরুর আগে এসব অতিরিক্ত চার্জ সম্পর্কে কিছুই জানানো হয়নি তাদের।

একই ধরনের অভিযোগ করেছেন কেরানীগঞ্জের হাতিবাজার এলাকার আজিজুর রহমান। তিনি বললেন, ‘পাঁচ দিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে প্রথমে শিশু হাসপাতাল, পরে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে দালালের মাধ্যমে হৃদয় হাসপাতালে আনা হয়। এখানে শুধু অক্সিজেনের জন্য ঘণ্টাপ্রতি ২০০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ দিনে ৪ হাজার ৮০০ টাকা শুধু অক্সিজেন বিল।’কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে কথা বলে জানা গেল, অসুস্থ মা ও শিশুকে নিয়ে অনেক পরিবার অসহায় হয়ে পড়ে। কোন হাসপাতালে ভর্তি করাবে বুঝতে পারে না। সেই পরিস্থিতিতে সুযোগ নিয়ে দালালদের মাধ্যমে রোগী নিয়ে আসে হৃদয় হাসপাতাল। এরপর অল্প খরচের কথা বলে ভর্তি করিয়ে অনেক বেশি বিল ধরিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার রাজিত বলেছেন, ‘কোন খাতে কত টাকা চার্জ ধরা হয়েছে, তা বিলে উল্লেখ রয়েছে।’ তবে ভর্তির সময় কেন এসব চার্জের কথা বলা হয়নি, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

 

    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৯

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    advertiseadvertise