Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভূরাজনীতি ও ভুলনীতির কারণে প্রসার হয়নি সৌরবিদ্যুতের : বিদ্যুৎ সচিব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২
শেয়ার করুন:
ভূরাজনীতি ও ভুলনীতির কারণে প্রসার হয়নি সৌরবিদ্যুতের : বিদ্যুৎ সচিব

বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ। ছবি : সংগৃহীত

বিগত সময়ে ভূরাজনীতি ও ভুলনীতির কারণে সম্ভাবনা থাকা সত্বেও দেশে সৌর বিদ্যুতের প্রসার হয়নি বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ। আজ মঙ্গলবার বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ কথা বলেছেন বিদ্যৎ সচিব।

দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করতে আজ থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সোলার এক্সপো। এদিন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বুধবারও চলবে এই মেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব বলেছেন, বর্তমান সরকার সৌরবিদ্যুতের প্রসারে খুবই আন্তরিক। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানি শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামানো হয়েছে। অগ্রীম আয়কর ও ভ্যাট বাতিল করা হয়েছে। এমন আরও নানান উদ্যোগ নেওয়া হয়েছে সৌর বিদ্যুতে উৎসাহিত করতে।

যার যার অবস্থান থেকে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিদ্যুৎ সচিব বলেছেন, সারা দেশে যেসব অব্যবহৃত ছাদ আছে তার অর্ধেক ব্যাবহার করা গেলেও অন্তত ৩৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত আছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, নতুন প্রযুক্তি, বিনিয়োগ ও বিদ্যুৎ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হবে এতে। সরকারের আশা, সৌরবিদ্যুতের প্রসার আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং কিছুটা কমাতে সহায়তা করবে।

এবারের এক্সপোর প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদর্শনীর উদ্বোধন করবেন। এরপর সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতে প্রযুক্তি ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সৌরবিদ্যুৎ খাতের সমাধান ও সেবা এক জায়গায় আনতে মেলায় থাকবে বিশেষায়িত প্রদর্শনী স্টল। সেখানে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি ও উন্নত ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাসহ আধুনিক সরঞ্জাম প্রদর্শিত হবে। প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তার বিষয়ে সেবা তুলে ধরবে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদাতা প্রতিষ্ঠান।

দুই দিনের এই আয়োজনে সৌর খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চারটি বিশেষায়িত সেমিনার হবে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন। এ ছাড়া সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য থাকছে বিশেষ ওরিয়েন্টেশন পর্ব।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল বসানোর 'ওপেক্স' মডেলকে উৎসাহিত করা হচ্ছে। এতে বেসরকারি খাত উৎসাহ পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিদ্যুৎ সচিবজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন