Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

হাজার কোটির পাইপলাইনে বাঁচবে ঢাকার পরিবেশ

  • গুলশান-বনানীর তরল বর্জ্য দাশেরকান্দি নিতে হাজার কোটির প্রকল্প
  • ৭ এলাকার পয়ঃবর্জ্য যাবে দাশেরকান্দিতে
  • প্রথম পর্যায়ের জন্য ৯৯৩ কোটির প্রকল্প একনেকে উঠছে আজ
  • দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঘিরে পুরো ঢাকায় গড়ে তোলা হবে স্যুয়ারেজ কালেকশন নেটওয়ার্ক
  • অনুমোদন পেলে ২০২৭-এর জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২
শেয়ার করুন:
হাজার কোটির পাইপলাইনে বাঁচবে ঢাকার পরিবেশ

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর পরিবেশ বাঁচাতে গুলশান, বনানী, বারিধারাসহ সাত এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ’ (ফেজ-১) নামের একটি প্রকল্প প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আওতাভুক্ত অন্য এলাকাগুলো হলো— মহাখালী, কালাচাঁদপুর, জোয়ারসাহারা ও বাড্ডা (আংশিক শাহজাদপুর, মেরুল বাড্ডা)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা। এটি আজ বুধবার উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। অনুমোদন পেলে প্রস্তাবিত এ প্রকল্পটি ২০২৭-এর জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।

পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশের পয়ঃবর্জ্য দাশেরকান্দি পয়ঃশোধনাগারে শোধনের ব্যবস্থা করা যাবে। ফলে গুলশান-বনানী-বারিধারা লেকসহ আশপাশের জলাশয়ের দূষণ কমিয়ে পরিবেশের মান উন্নয়ন করা সম্ভব হবে। এজন্য প্রকল্পটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।

পরিকল্পনা সচিব জানিয়েছেন, উল্লিখিত প্রকল্পসহ ২১টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে একনেকে। সেই সঙ্গে আরও ১৪টি প্রকল্প অবগতির জন্য তোলা হবে। এসব প্রকল্পের প্রতিটির ব্যয় ৫০ কোটি টাকার নিচে হওয়ায় এরই মধ্যে অনুমোদন দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু আগের নিয়ম মেনে এগুলোই একনেকে অবগতির জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের চতুর্থ অধ্যায়ের নগরায়ণ ও আবাসন-সংক্রান্ত প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া ইশতেহারের ১০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষ্য পূরণেও ভূমিকা রাখবে। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হলো— পয়ঃলাইন নির্মাণ, দুটি পয়ঃলিফটিং স্টেশন নির্মাণ বা সংস্কার, পয়ঃক্লিনিং ইক্যুইপমেন্ট কেনা এবং ভূমি উন্নয়ন (দুটি এসটিএস নির্মাণ ও পার্কের সৌন্দর্যবর্ধন) করা হবে।

ঢাকা ওয়াসা সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরবাসীর শতভাগ পয়ঃসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা প্রণীত স্যুয়ারেজ মাস্টারপ্ল্যানে শহরের ভেতর পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে দাশেরকান্দি পয়ঃশোধনাগারটি চায়না এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের অর্থায়নে চীনা রাষ্ট্রায়ত্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রো চায়না করপোরেশন বাস্তবায়ন করেছে। চুক্তি অনুযায়ী ঠিকাদারি এ প্রতিষ্ঠানটি এক বছর পরিচালন ও রক্ষণাবেক্ষণ শেষে ঢাকা ওয়াসার কাছে হস্তান্তর করে। এরপর ২০২৩ সালের ১ জুলাই থেকে পয়ঃশোধনাগারটির কার্যক্রম ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে চলমান। দাশেরকান্দি পয়ঃশোধনাগারটি কম্বাইন্ড স্যুয়ারেজ সিস্টেমের মাধ্যমে ২৪ ঘণ্টা ৩ শিফটে চলমান। বর্ষা মৌসুমে পূর্ণ ক্ষমতায় চালু থাকলেও শুকনো মৌসুমে পয়ঃশোধনাগারটি চালু রাখা সম্ভব হচ্ছে না। পয়ঃসেবা দেওয়া নিশ্চিত করাসহ পয়ঃশোধনাগারের দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি করার জন্য জরুরি ভিত্তিতে স্যুয়ারেজ কালেকশন নেটওয়ার্ক নির্মাণ করা প্রয়োজন। সে পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ক্যাচমেন্ট এরিয়া তেজগাঁও-ফার্মগেট, গুলশান-বনানী, বারিধারা, বাড্ডা-বসুন্ধরা, বনশ্রী-রামপুরা এবং ইস্টার্ন জোন থেকে পয়ঃবর্জ্য নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে পয়ঃশোধনাগারের স্থায়িত্ব বৃদ্ধি করা প্রয়োজন।

এ পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে গুলশান লেক আবর্জনামুক্তকরণ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনার পর স্থানীয় সরকার বিভাগকে স্যুয়ারেজ কালেকশন নেটওয়ার্ক প্রকল্প গ্রহণের মাধ্যমে গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য হাতিরঝিল এলাকা হয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সিদ্ধান্তের পর একটি সম্ভাব্য সমীক্ষা করা হয়েছে। এতে বলা হয়েছে, এই নেটওয়ার্ক তৈরি করা গেলে গুলশান, বনানী, বারিধারা ও মহাখালী, বাড্ডা (আংশিক) এলাকার পয়ঃবর্জ্য হাতিরঝিল এলাকার রাস্তার নিচ দিয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পাঠানো সম্ভব হবে এবং বনানী-গুলশান-বারিধারা লেকের দূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমানো যাবে। সেই প্রেক্ষাপটে প্রকল্পটি প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা আগামীর সময়কে জানালেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, কালাচাঁদপুর, জোয়ারসাহারা ও বাড্ডা (আংশিক শাহজাদপুর, মেরুল বাড্ডা) এলাকাগুলোর পয়ঃবর্জ্য দাশেরকান্দি পয়ঃশোধনাগারে শোধনের মাধ্যমে পরিবেশের মান উন্নয়ন এবং গুলশান, বনানী, বারিধারা লেকসহ পাশের জলাশয়ের দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাব পাওয়ার পর গুরুত্ব দিয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, একনেকে উপস্থাপন করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এটি প্রথম পর্যায়ের প্রকল্প। পরে আরও কয়েকটি পর্যায়ে ভিন্ন ভিন্ন প্রকল্প নেওয়া হতে পারে।

 

রাজধানীগুলশানবনানীবারিধারাপয়ঃবর্জ্য ব্যবস্থাপরিবেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক