রাজধানীর পরিবেশ বাঁচাতে গুলশান, বনানী, বারিধারাসহ সাত এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ’ (ফেজ-১) নামের একটি প্রকল্প প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আওতাভুক্ত অন্য এলাকাগুলো হলো— মহাখালী, কালাচাঁদপুর, জোয়ারসাহারা ও বাড্ডা (আংশিক শাহজাদপুর, মেরুল বাড্ডা)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা। এটি আজ বুধবার উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একন...