স্থায়ী কমিটির বৈঠক
প্রতিরক্ষা খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠকে। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন।
বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিভি) সার্বিক কার্যাবলি, চলমান প্রকল্প এবং অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যদের জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খাঁনসহ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন, বাংলাদেশ



