ভোট দিয়ে তারেক রহমান বললেন
বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব

সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ভোট দিয়েছেন। আজ সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটদানের জন্য যান।
এবারের নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “গত রাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।”
তারেক রহমান আরও বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”
তিনি বিএনপির জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোর দেবেন।
এছাড়া তিনি বলেন, “অর্ধেক জনগণ নারী। তাদের পেছনে রেখে আমরা এগোতে পারব না। নারীদের জন্য যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি, সরকার গঠনের প্রথম দিন থেকেই সেগুলো বাস্তবায়ন করা হবে।”

