৫ জেলায় বিজিবি মোতায়েন
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। আজ সোমবার রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় এ তথ্য।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।
এ ছাড়া দেশের অন্য জেলাগুলোয়ে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে বলে জানিয়েছেন তিনি।





