দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
দেশের ৯টি অঞ্চলে আজ ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।




