Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গোল্ড

বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

হোসেন আবদুল মান্নান
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০০
বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

লেখক, গল্পকার ও কলামিস্ট হোসেন আবদুল মান্নান

দিনগুলো সব ‘দিবস’ হয়ে গেছে। দিবসবিহীন একটা সূর্যোদয়ও হয় না আজকাল। বিশ্ব বাবা দিবস এবং একইসঙ্গে সংগীত দিবস ছিল গতকাল রবিবার। একটা সামাজিক ক্লাব ঘটা করে দিবসটি উদযাপন করেছে। ক্লাবটির নাম গোল্ড ক্লাব। সদ্য প্রকাশিত দৈনিক ‘আগামীর সময়’ এর পৃষ্ঠপোষকতা করছে। বাবাকে নায়ক বলে অবহিত করেছে তারা। বলছে, ‘আমার নায়ক আমার বাবা’। বাবাদের নিয়ে এমন মহতি আয়োজন প্রশংসার দাবি করতে পারে।

বাবা আসলে কে? এটা কিন্তু আজও পরিস্কার নয়, বরং পৃথিবীর গূঢ় রহস্যময় এক মায়াবী শব্দের নাম বাবা। বাবা কি সত্যিই নায়কের মতন? তবে খলনায়ক কারা? নায়ক খলনায়ক সবাই বাবা। ভালোর মতো পৃথিবীটাতে মন্দ মানুষও কম নয়।

কিন্তু মন্দ বাবা নেই। দেশে দেশে ওল্ডহোম বা বৃদ্ধাশ্রমগুলোতে কি শুধু নায়করা বাস করছেন? না, এটাও না। আসলে বাবা হলেন, পিঠের ওপর বোঝা নিয়ে আমৃত্যু বহনকারী দ্বিপদী প্রাণির আরেক নাম। পুরুষ মানুষের একাধিক সংজ্ঞা থাকলেও বাবার সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। পুরুষ যখন বাবা হয়ে যান, ঠিক তখন থেকেই অসহায়ত্ব তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। যার জটিল বন্ধন থেকে সে আর কখনো বেরোনোর পথ খুঁজে পায় না। তখন থেকেই তার হাতে-পায়ে, চোখে মুখে অদৃশ্য শৃঙ্খল পরিহিত জীবনের শুরু। এ ভারি শিকল নিয়েই একদিন তাকে তার সব আসন ছেড়ে চলে যেতে হয়।

কন্যার বাবাদের একটু বাড়তি প্রাপ্তি থাকে। কন্যার কাছে বাবা সত্যিই হিরো এবং অদ্বিতীয়। কিন্তু একই সাথে নতজানু। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর, ঐশ্বর্যবান অথবা নিষ্ঠুর বাবাও কন্যাকে অবজ্ঞায় অতিক্রম করে যেতে পারেন না। বাবার কাছে কন্যা কখনো বোঝা হয় না।

বাস্তবে বাবা হলেন সে-ই মানুষটি যার গুরুত্ব অনুধাবন করানোর জন্যে তাকে মৃত্যুবরণ করতে হয়। কেবল বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান এবং মহিমান্বিত করে তোলে। এ কারণেই বোধকরি বাবা এক বিমূর্ত অদ্ভুত রহস্যাবৃত সম্বোধন।  

বিশ্ব বাবা দিবস যাপিত হোক।

আগামীর সময় গোল্ড ক্লাববাবা দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির