Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন

মানুষের সঙ্গে যুক্ত থাকাই বেঁচে থাকার পথ: নাসরীন জাহান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ২০:২৪
মানুষের সঙ্গে যুক্ত থাকাই বেঁচে থাকার পথ: নাসরীন জাহান

ছবি: আগামীর সময়

কথাসাহিত্যিক নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। অন্যপ্রকাশ জানিয়েছে, শিগগিরই বইটি প্রকাশিত হবে।

নাসরীন জাহানের গল্প-উপন্যাসে মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের জটিলতা, বাস্তবতা ও পরাবাস্তবতার মিশেল এবং রূপকথা ও মিথের ব্যবহার বিশেষভাবে উঠে আসে। অনুষ্ঠানে নাসরীন জাহান বলেন, “মৃত্যু নিয়ে লিখতে গিয়ে বুঝেছি, লেখালেখি ও মানুষের সঙ্গে যুক্ত থাকাই আমার বেঁচে থাকার পথ।”

নাসরীন জাহান প্রায় দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দুরূহ ও দীর্ঘমেয়াদি এই রোগের চিকিৎসার পাশাপাশি তাকে লড়তে হচ্ছে কিডনি জটিলতায়। নিজের লেখালেখি নিয়ে নাসরীন জাহান বলেন, ‘আমার লেখার কাটাকাটি, বানান ও শব্দচয়ন সব আমি নিজেই করি। প্রয়োজনে নিজের মতো শব্দও তৈরি করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। নাসরীন জাহানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক, গবেষক ও কথাশিল্পী ফয়জুল লতিফ চৌধুরী, গল্পকার ও ঔপন্যাসিক পারভেজ হোসেন এবং গল্পকার সেলিম মোরশেদ। বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

হাসনাত আবদুল হাই বলেন, দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও নাসরীন তার প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল স্বভাব ধরে রেখেছেন। নাসরীন অসম্ভবকে সম্ভব করেছেন। উপন্যাসের প্রচ্ছদ উন্মোচন এ আয়োজনের প্রত্যক্ষ উপলক্ষ হলেও এর পরিসর আরও বিস্তৃত। নাসরীন জাহানের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে এতে।

পারভেজ হোসেন বলেন, নাসরীন যে জীবন যাপন করেন, দেখেন ও কল্পনা করেন, তার অন্তরালে থাকা আরেকটি জীবন খুঁজে পান। সেই জীবনকে লেখায় তুলে ধরতে গিয়ে তার সমগ্র সত্তা লেখার সঙ্গে মিশে যায়।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, নাসরীন জাহান অন্যপ্রকাশের আপনজন এবং ‘অন্যদিন’-এর সাহিত্য সম্পাদক। অন্যপ্রকাশ থেকে তার অনেক বই প্রকাশিত হয়েছে। তাঁর নিরলস সাহিত্যসাধনা ও নিষ্ঠার আরেকটি উদাহরণ হয়ে থাকবে ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ