বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন দুই গুণীজন
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন গবেষক ও অধ্যাপক রশিদুন্ নবী এবং সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণা এবং নজরুল সংগীত চর্চায় অবদানের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
আগামী শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে নজরুল পুরস্কার দেওয়া হবে।






