Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সংস্কৃতি বিষয়কমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন আবুল কাসেম ফজলুল হক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:৪৫
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন আবুল কাসেম ফজলুল হক

ছবি: আগামীর সময়

বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টায় একাডেমির  কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন গবেষক অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সায়রা হাবীব।

সভার শুরুতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মাহবুব বরহান, প্রাবন্ধিক ও অনুবাদক আফজালুল বাসার এবং পরিবারের সদস্য, গবেষক অধ্যাপক শুচিতা শারমিন।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বললেন, অধ্যাপক হক শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন। তার প্রধান পরিচয়, তিনি একজন উদারনৈতিক মানবতাবাদী বুদ্ধিজীবী। দেশ ও জাতির কল্যাণভাবনা তার সামগ্রিক মনন ও চিন্তায় আজীবন প্রাধান্য বিস্তার করেছিল। তিনি ছিলেন একাধারে শিক্ষক, লেখক, রাষ্ট্রচিন্তক ও দার্শনিক। অল্প বয়সেই তিনি মননের গভীরতা অর্জন করেছিলেন। তার চিরতারুণ্য সবাইকে উদ্দীপ্ত করেছে। দেশই ছিল তার ধ্যান-জ্ঞান-সাধনা। শিক্ষক হিসেবে তিনি তার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে গেছেন।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বললেন, ‘অধ্যাপক হক একজন মহান শিক্ষক। তিনি দেশের শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তি কামনা করেছেন সবসময়। তিনি জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।’

অধ্যাপক শুচিতা শারমিন বলেছেন, ‘অধ্যাপক হকের নিজস্ব চিন্তা-ভাবনার জগৎ ছিল। নিজের দর্শনকে তিনি লেখার মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। লেখার মধ্য দিয়েই তিনি দেশপ্রেমকে জাগ্রত রেখেছেন।’

সভাপতির বক্তব্যে মনসুর মুসা বলেছেন, ‘অধ্যাপক হক ছিলেন একজন অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার মানুষ। এটাই ছিল তার আজীবনের আদর্শ। তার স্মৃতিগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। তার চিন্তাচেতনা, বিশ্বাস, জীবনবোধ ও কর্ম আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি