Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বেঙ্গল শিল্পালয়ে 'বিয়ন্ড দ্য ব্রিফ'

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২০:৪৪
বেঙ্গল শিল্পালয়ে 'বিয়ন্ড দ্য ব্রিফ'

ছবি: আগামীর সময়

ফলিত শিল্প ও চারুশিল্পের প্রচলিত সীমারেখা অতিক্রম করে নতুন শিল্পভাষার অনুসন্ধান নিয়ে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে সমকালীন শিল্প প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ব্রিফ’। ব্রিটো আর্টস ট্রাস্ট ও বেঙ্গল আর্টস প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন হয় আজ শনিবার বিকেল ৫টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল এস ও ডি চিনচেত্রু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও শিল্পী ঢালী আল মামুন।

আয়োজকরা জানান, গ্রাফিক ডিজাইনারদের সৃজনশীলতা সাধারণত বাণিজ্যিক চাহিদা, ব্র্যান্ডিং ও প্রাতিষ্ঠানিক নির্দেশনার (ক্লায়েন্ট ব্রিফ) মধ্যে সীমাবদ্ধ থাকে। ‘বিয়ন্ড দ্য ব্রিফ’ প্রদর্শনীতে বাংলাদেশের ১০ জন প্রতিষ্ঠিত ডিজাইনার সেই সীমা অতিক্রম করে স্বাধীন শিল্পভাবনা উপস্থাপন করেছেন। তাদের ফর্ম, টাইপোগ্রাফি ও ন্যারেটিভের দক্ষতা চিত্রকর্ম, ডিজিটাল ইন্টারভেনশন এবং মিশ্রমাধ্যমের ইনস্টলেশনের মাধ্যমে নতুন রূপ পেয়েছে। শিল্পকর্মগুলোতে ব্যক্তিগত স্মৃতি, আত্মঅন্বেষণ, উপলব্ধি এবং সমকালীন সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে।

আরও পড়ুন

২০ বছর আগের স্বপ্ন পূরণ হচ্ছে মেসির

১৮ জুলাই ২০২৬

প্রদর্শনীর কিউরেটর মাহবুবুর রহমান বললেন, এই আয়োজন ফলিত শিল্প ও চারুশিল্পের মধ্যকার প্রচলিত বিভাজনকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এটি সৃজনশীলতাকে একটি প্রবহমান অনুশীলন হিসেবে তুলে ধরে, যেখানে যোগাযোগ ও শৈল্পিক অভিব্যক্তি পরস্পরের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করে।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন ইমরান হোসেন পিপলু, মনির মৃত্তিক, আলী সাগর, শেখর শাশ্বত, পীযূষ তালুকদার পিন্টু, মাহবুবুর রহমান, সানদ কুমার বিশ্বাস, মিতা মেহেদী, মেহেদী হাসান এবং শিমুল দত্ত।

বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী কক্ষে আয়োজিত ‘বিয়ন্ড দ্য ব্রিফ’ প্রদর্শনী আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বেঙ্গল শিল্পালয়বিয়ন্ড দ্য ব্রিফপ্রদর্শনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ