Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

রবীন্দ্র পুরস্কার, গান-আলোচনা

‘অন্ধ রবীন্দ্রভক্তি ও বিরোধিতা, সাহিত্যবিচারের জন্য ক্ষতিকর’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৯:১৯
‘অন্ধ রবীন্দ্রভক্তি ও বিরোধিতা, সাহিত্যবিচারের জন্য ক্ষতিকর’

ছবি: আগামীর সময়

‘যে কথাসাহিত্যিকের লেখা দ্বিতীয়বার ফিরে পড়া যায়, পড়তে হয় কিংবা পড়ার প্রয়োজন পড়ে, অনেকেই তাকে বড়ো লেখক মনে করেন। কিন্তু যার গোটা পঞ্চাশেক গল্প ও অন্তত পাঁচটি উপন্যাস প্রতিবার পড়ার সময়ে বাক্যেরও অর্থান্তর ঘটে, নতুন মনে হয়, তিনি মহৎ কথাসাহিত্যিক।’ সোমবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ কথা বলছিলেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রবীন্দ্রনাথের কথাসাহিত্য’ শীর্ষক সেমিনার, রবীন্দ্র পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা বলেছেন, ‘যদি রবীন্দ্রনাথের একটি গদ্যের বইয়ের নাম করতে হয়, যেখানে রবীন্দ্রনাথ প্রশ্নাতীতভাবে আলাদা। সে ক্ষেত্রে তার সেরা যে কোনো উপন্যাসের প্রধান প্রতিদ্বন্দ্বী গল্পগুচ্ছ। ভাষার অসাধারণত্ব ও সৌন্দর্য যেভাবে ঘরে-বাইরে, নৌকাডুবি ও গোরা’য় ধরা পড়ে, তা হয়তো গল্পগুচ্ছ-এ পড়ে না, কারণ প্রতিটি গল্প আলাদা। কিন্তু যদি পুরো গল্পগুচ্ছ-কে একটি উপন্যাস-পাঠ কল্পনা করে নেওয়া যায় তাহলে এটি রবীন্দ্রনাথের যে কোনও গদ্যগ্রন্থের চেয়ে সমৃদ্ধ। প্রতিটি ভিন্ন পাঠে এক-একটি গল্পের স্বাদ বদলে যায়। গল্পগুচ্ছ পড়াও যায় যে কোনো জায়গা থাকে, ভাষার অসাধারণ স্বচ্ছতা ও সৌন্দর্যের কারণে রবীন্দ্রনাথের কয়েকটি উপন্যাসও একইভাবে পড়ে ওঠা সম্ভব।’

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বললেন, ‘রবীন্দ্রনাথের বিচিত্র-বিপুল সৃষ্টিজগত আমাদের বিস্মিত করে, বিশ্লেষণের পরিসরও তৈরি করে। আমাদের সমকালে অন্ধ রবীন্দ্র-ভক্তি ও রবীন্দ্রবিরোধিতার যে প্রাবল্য দেখা যায়, উভয়ই সাহিত্যবিচারের জন্য ক্ষতিকর। আমরা আশা করি, আজকের সেমিনারের মতো নানা আলোচনা-পর্যালোচনায় রবীন্দ্রনাথকে সাম্প্রতিকতম জ্ঞানকাণ্ডের আলোকে মুক্ত দৃষ্টিতে অবলোকন ও আবিষ্কারের পথরেখা খুঁজে পাব।’

আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক নাসিমা আনিস এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক রায়হান রাইন।

সভাপ্রধানের বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘রবীন্দ্রনাথের কথাসাহিত্য সৃষ্টির এত বছর পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক। কথাসাহিত্যে নিজস্ব রূপরীতি অন্বেষণ ও আবিষ্কারের পাশাপাশি জনমানুষের জীবনকে সার্থকভাবে ধারণ করতে পেরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সমস্ত সৃষ্টিকর্মের মূলে প্রণোদনা ছিল মাটিবর্তী মানুষ। ছোটোগল্প ও উপন্যাসে তিনি স্বদেশ ও বিশ্বচেতনাকে নতুন মাত্রা দান করেছেন।’

সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী লাইসা আহমদ লিসা এবং ফারহিন খান জয়িতা। রবীন্দ্রকবিতার আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

পুরস্কার পেলেন দুই গুণী

অনুষ্ঠানে রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত-চর্চায় শিল্পী বুলবুল ইসলামকে ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত লেখকের হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য তুলে দেন বাংলা একাডেমির সভাপতি ও মহাপরিচালক।

রবীন্দ্র-পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে পুরস্কারপ্রাপ্ত গবেষক নৃপেন্দ্রলাল দাশ বলেছেন, ‘বাংলা একাডেমি এমন একটি পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেছেন, তাতে আমি আনন্দিত।’

সঙ্গীতশিল্পী বুলবুল ইসলাম বলেছেন, ‘বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার-প্রাপ্তি জীবনের অনন্য অর্জন। রবীন্দ্রনাথকে ধারণ করে তাকে অন্বেষণ করে চলেছি। এ অন্বেষণের শেষ নেই কোনো, আছে আনন্দধারায় অনন্ত অবগাহন।’

অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ গভীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির আলোকে অব্যাহত রেখেছেন রবীন্দ্র গবেষণা। তার প্রকাশিত কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণা গ্রন্থের সংখ্যা শতাধিক। এর মধ্যে রবীন্দ্র-বিষয়ক ১০টি গবেষণা গ্রন্থ এবং ৩টি সম্পাদিত গ্রন্থ রয়েছে।

তার উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থ: শ্রীভূমি সিলেটে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ: শ্রীভূমির পরিকর, রবীন্দ্রনাথ ও সিলেট, গীতাঞ্জলি: প্রাণ ও পুষণ, রবীন্দ্রনাথ ও মানবধর্ম, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রবন্ধাবলি, দর্শন ও দিব্যতা, হেমন্তবালার রবীন্দ্রনাথ।

সম্পাদিত গ্রন্থের মধ্য রয়েছে রবীন্দ্রনাথের কুলাউড়ায় রাত্রিযাপনের শতবর্ষ স্মারক, রবীন্দ্রনাথ: গীতাঞ্জলি প্রকাশনার শতবর্ষ স্মারকগ্রন্থ, উপেন্দ্রকুমার করের ‘গীতাঞ্জলি সমালোচনার প্রতিবাদ’।

অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশের জন্ম ১৯৪৯ সালের ৬ নভেম্বর। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। বাংলা সাহিত্যে অনার্সসহ এম.এ. পাস করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। তিনি মৌলভীবাজারের রবীন্দ্রচর্চা বিষয়ক সংগঠন রবিরাগের প্রধান সম্পাদক।

অন্যদিকে বুলবুল ইসলামের জন্ম ১৯৬৩ সালে সিরাজগেঞ্জে। নিষ্ঠা, সাধনা ও ভালোবাসায় রবীন্দ্রসংগীতের অঙ্গণে অনন্য তিনি। সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে ১৯৭৫ সালে সংগীত শিক্ষা শুরু করেন। বাবু কাজুরাম অধিকারীর কাছে তার সংগীত জীবনের হাতেখড়ি। শিশু বয়সে সুধারাম গুহ ও রাজেন্দ্রনাথ কর্মকারের তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন। ১৯৮১ সনে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় পুরস্কৃত হন তিনি। ১৯৮২ সালে ছায়ানটে শিক্ষা গ্রহণের সময় লেখক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হকের সাহচর্যের পাশাপাশি রবীন্দ্রসংগীতের প্রবাদ পুরুষ শ্রী শৈলজা রঞ্জন মজুমদার, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের মতো খ্যাতিমান শিল্পীদের কাছে শিক্ষা গ্রহণের সুযোগ লাভকরেন।

তিনি বর্তমানে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের শান্তিনিকেতন, কলকাতা, নয়াদিল্লি, ত্রিপুরা, আসাম, কানাডার টরেন্টো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, বাল্টিমোর, পেন্সিলভিনিয়া, সান ফ্রানসিসকো, যুক্তরাজ্যের লন্ডন ও ইন্দোনেশিয়ার জাকার্তায় গান গেয়ে সমাদৃত হয়েছেন।

এখন পর্যন্ত তার ৫টি একক ও একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে ১৮তম সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে রবীন্দ্রসংগীত বিষয়ে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার অর্জন করেন।

রবীন্দ্র পুরস্কারবাংলা একাডেমিবুলবুল ইসলামঅধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise