Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বিশ্বসাহিত্য কেন্দ্র

পূর্ণিমার আলোয় গানের আসর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২১:২১
পূর্ণিমার আলোয় গানের আসর

ছবি: আগামীর সময়

শহরের ব্যস্ততা, যানজট আর প্রতিদিনের ক্লান্তির ভেতর থেকেও কিছু সন্ধ্যা আলাদা হয়ে ওঠে। মঙ্গলবার তেমনই এক জ্যোৎস্নাস্নাত সন্ধ্যার সাক্ষী হলো বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদ। খোলা আকাশের নিচে জমে উঠেছিল ‘আলোর ইশকুল’-এর আয়োজনে গানে গানে পূর্ণিমা সন্ধ্যা।

অনুষ্ঠানে গান শোনান সংগীতশিল্পী মাজলিনা রহমান ও তৌকির আহমেদ। মাজলিনা গেয়ে শোনান ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’। তার কণ্ঠে গানটি যেন সন্ধ্যার আবহের সঙ্গে একাকার হয়ে যায়। দর্শকসারিতে নেমে আসে পিনপতন নীরবতা। কেউ আকাশের দিকে তাকান, কেউ চোখ বন্ধ করে শুনতে থাকেন সুরের মূর্ছনা।

এরপর মাজলিনা রহমান ও তৌকির আহমেদ একে একে পরিবেশন করেন ‘চাঁদ হেরিছে’, ‘আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি’ এবং ‘মনে হয় হাজার বছর ধরে দেখিনা তোমায়’। প্রেম, অপেক্ষা আর স্মৃতির রঙে রাঙানো গানগুলো পূর্ণিমার রাতকে আরও আবেগময় করে তোলে।

অন্যদিকে তৌকির আহমেদ তার একক পরিবেশনায় শোনান ‘তুমি ভয় পেয়ো না, আমি চাঁদকে বলেছি আজ রাতে’, ‘কত যে তোমাকে বেসেছি ভাল’ এবং ‘চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।’

গান আর জ্যোৎস্নার এই মেলবন্ধনে বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদটি যেন কিছু সময়ের জন্য নগরজীবনের বাস্তবতা ছাড়িয়ে অন্য এক জগতে রূপ নেয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই সংগীত আসর।

সংগীতশিল্পী মাজলিনা রহমানের জন্ম ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর মানিকগঞ্জে। মাত্র ৪ বছর বয়স থেকে গান শেখা শুরু। প্রথম হাতেখড়ি মায়ের কাছে। পরবর্তীতে মানিকগঞ্জ শিশু একাডেমি এবং শিল্পকলা একাডেমিতে ভর্তি হন। সেখানে শর্মীষ্ঠা আচার্য্য এবং নিরঞ্জন কুমার মণ্ডলের কাছে তালিম নেন। পরবর্তীতে ওস্তাদ অজিত সিংহ ও কাওসার আহমেদের কাছে তালিম নেন। সেইসঙ্গে তালিম নিয়েছেন নজরুল সংগীত শিল্পী উস্তাদ ইয়াকুব আলী খান, মাহমুদুল হাসান, ড.পরিতোষ কুমার মন্ডল, মৃদুলা সমদ্দার, আশা সরকারসহ সংগীত ব্যক্তিত্বদের কাছে।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে উচ্চাঙ্গসংগীত ও নজরুল সংগীতে একাধিকবার বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে তিনি নজরুল সংগীতে স্নাতক সম্পন্ন করেছেন এবং স্নাতকোত্তর করছেন। সেইসঙ্গে কাজ করছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি চ্যানেলে।

তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নজরুল সংগীত ও আধুনিক গানের একজন তালিকাভুক্ত সংগীত শিল্পী। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন প্লাটফর্মে কাজ করছেন তিনি।

অন্যদিকে তৌকির আহমেদ বাংলাদেশের এক প্রতিশ্রুতিশীল ও বহুমাত্রিক সংগীতশিল্পী, যিনি শুদ্ধ বাংলা সংগীতচর্চায় নিবেদিত। মাত্র পাঁচ বছর বয়সে ছোট চাচা সাইদুর রহমানের কাছে তার গানের হাতেখড়ি। পরবর্তীতে তিনি গুরু তপন কুমার দে, গুরু বাদল দাস, সুজিত মুস্তাফা, মাহমুদুল হাসান, জহির আলীম, ইন্দ্রমোহন রাজবংশী এবং আলী এফ. এম. রেজওয়ানসহ একাধিক গুণী সংগীতগুরুর কাছে তালিম গ্রহণ করেন। নজরুল সংগীত, লোকসংগীত, আধুনিক, ভক্তিমূলক ও দেশাত্মবোধক গান—সব ধারাতেই তিনি সমান পারদর্শী। বাংলা সংগীতের শুদ্ধ ও সৃজনশীল ধারাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।

সংগীত জীবনে তৌকির আহমেদ একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। তিনি অংশগ্রহণ করেছেন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু-কিশোর প্রতিযোগিতা এবং জনপ্রিয় রিয়েলিটি শো ক্ষুদে গানরাজ, সেরাকণ্ঠ ও ম্যাজিক বাউলিয়ানাতে। জাতীয় পর্যায়ে প্রায় ১৮টি গোল্ড মেডেলসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

২০১৬ সালে রাষ্ট্রপতির কাছ থেকে ‘শ্রেষ্ঠ সংগীত শিল্পী’ হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি প্রথম আলো বন্ধুসভা, পল্লী সম্রাট আব্দুল আলীম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রেওয়াজ পারফর্মিং আর্ট, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা এবং হাইকমিশন অব ইন্ডিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে কাজ করছেন।

প্লেব্যাক ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি সক্রিয়। ‘ফেরা’ এবং ‘মা বাবার পরিণতি’ টেলিফিল্মে তিনি প্লেব্যাক ও অভিনয় করেছেন। তার কণ্ঠে পরিবেশিত একাধিক মৌলিক ও ক্ল্যাসিক্যাল গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন করেছেন। বর্তমানে সংগীত বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত আছেন। তৌকির আহমেদ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী। তরুণ প্রজন্মকে সংগীতে অনুপ্রাণিত করতে তিনি নিয়মিত ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে চলেছেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রপূর্ণিমাগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি