Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

আন্তর্জাতিক ইয়াং কোরিওগ্রাফারস প্রজেক্টে বাংলাদেশের হাসান ইশতিয়াক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৭:১৪
আন্তর্জাতিক ইয়াং কোরিওগ্রাফারস প্রজেক্টে বাংলাদেশের হাসান ইশতিয়াক

বাংলাদেশের তরুণ কোরিওগ্রাফার ও নৃত্যশিক্ষক এস এম হাসান ইশতিয়াক ইমরান আন্তর্জাতিক ইয়াং কোরিওগ্রাফারস প্রজেক্ট (IYCP) ২০২৬-এ অংশগ্রহণ করেছেন। গত ২৭ জুন থেকে শুরু হওয়া আগামী ১৯ জুলাই পর্যন্ত তাইওয়ানের কাওশিয়ুং শহরে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এর আয়োজন করেছে ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া-প্যাসিফিক (WDA AP) তাইওয়ান চ্যাপ্টার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী শিল্পীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। বিভিন্ন দেশের অসংখ্য আবেদন থেকে বিশেষজ্ঞ প্যানেলের বাছাইয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মাত্র আটজন কোরিওগ্রাফারের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান ইশতিয়াক।

বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা হাসান ইশতিয়াক গত ২৫ বছর ধরে নৃত্যচর্চার সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশে এম আর ওয়াসেক ও সাজু আহমদের কাছে নৃত্যের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং গুরু অসীমবন্ধু ভট্টাচার্যের কাছে উচ্চতর প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন

মালদ্বীপে কার সঙ্গে একান্তে কেয়া পায়েল, ভিডিও ভাইরাল

৩০ জুন ২০২৬

তিনি যুক্তরাজ্যের আকরাম খান ও কানাডার সাশার জারিফসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিওগ্রাফারদের সঙ্গে কাজ করেছেন। তাঁর কোরিওগ্রাফি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও জাপানের বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হয়েছে। ২০০৫ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক অর্জন করেন।

বর্তমানে হাসান ইশতিয়াক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে খণ্ডকালীন প্রভাষক এবং বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)-এ নৃত্য প্রশিক্ষক ও কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘কাথ্যাকিয়া–দ্য সেন্টার অব আর্টস’-এর কার্যক্রম পরিচালনা করছেন।

আন্তর্জাতিক এই প্রকল্পে তাঁর নির্বাচন বাংলাদেশের নৃত্যাঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

হাসান ইশতিয়াকওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া-প্যাসিফিকনাচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি