Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বাউল রশিদ উদ্দিনের গান অন্যের নামে, মেধাস্বত্ব সুরক্ষার তাগিদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২২:১২
শেয়ার করুন:
বাউল রশিদ উদ্দিনের গান অন্যের নামে, মেধাস্বত্ব সুরক্ষার তাগিদ

সংগৃহীত ছবি

মেধাসম্পদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কপিরাইট নিবন্ধনের ওপর জোরালো তাগিদ দিয়েছেন কপিরাইট বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘রিডিং ক্লাব ট্রাস্ট’ আয়োজিত ৫৬৪তম গণআলোচনায় এই তাগিদ দেওয়া হয়।

‘বাংলাদেশে মেধাস্বত্ব চর্চা : বাউল রশিদ উদ্দিনের জীবন-অভিজ্ঞতা’ শীর্ষক এই অনুষ্ঠানে আলোচকরা বলেন, কপিরাইট সুরক্ষা না থাকায় দেশের লোকগান ও লোকশিল্পীদের মেধাসম্পদ হারিয়ে যাচ্ছে এবং প্রকৃত স্রষ্টারা বঞ্চিত হচ্ছেন।

অনুষ্ঠানের শুরুতে স্থপতি, নাট্যকার ও তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ নির্মিত বাউল কবি রশিদ উদ্দিনের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘ভাটি বাংলার অধিরাজ’ প্রদর্শিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় শাকুর মজিদ উল্লেখ করেন, রশিদ উদ্দিনের প্রায় সহস্রাধিক গানের একটি বড় অংশ সংরক্ষিত না থাকায় বর্তমানে হরিলুট হয়ে গেছে এবং অনেক জনপ্রিয় গান অন্যের নামে প্রচলিত হচ্ছে।

আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ

১৭ নভেম্বর ২০২৬

তিনি জানান, ‘শুয়া চান পাখি’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ ও ‘এই দুনিয়া মায়া বোঝে না’-এর মতো জনপ্রিয় গানগুলো সামান্য পরিবর্তন করে অন্যেরা নিজেদের বলে চালিয়ে দিচ্ছেন। বাউল রশিদ উদ্দিন ১৮৮৯ সালে নেত্রকোনার বাহের চাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৪ সালে ইন্তেকাল করেন। শাহ আবদুল করিম ও উকিল মুন্সীর মতো ভাটি অঞ্চলের বিখ্যাত গীতিকবিরা তার শিষ্য ছিলেন। রশিদ উদ্দিনের পরিবার তার গানগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন।

আলোচনা পর্বে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী তার অভিজ্ঞতা তুলে ধরে উল্লেখ করেন, জীবিত অবস্থাতেই তার নিজের একাধিক গান অন্যের নামে প্রচার করা হয়েছে। অন্যের সম্পদ নিজের বলে দাবি করার মানসিকতা পরিবর্তন না হলে সৃষ্টির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

কপিরাইট নিয়ে বিস্তারিত আলোচনা করে সাবেক কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, মেধাসম্পদের আর্থিক মূল্য হস্তান্তর করা গেলেও মেধাগত বা নৈতিক অধিকার স্রষ্টার নিজের কাছেই থাকে।

তিনি উল্লেখ করেন, বাউল রশিদ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে কপিরাইট অফিসে আবেদন করা হলে উপযুক্ত তথ্যানুসন্ধানের মাধ্যমে তাঁর গানের মেধাস্বত্ব পাওয়ার সুযোগ এখনো রয়েছে।

বাউল রশিদ উদ্দিনভাটি বাংলার অধিরাজশুয়া চান পাখিএই যে দুনিয়া কিসের লাগিয়াএই দুনিয়া মায়া বোঝে না
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়