Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

গান-কবিতা-নৃত্যে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২৩:২৮
গান-কবিতা-নৃত্যে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী

ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের হয় সূচনা।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শৈশব-কৈশোরে নজরুলের কবিতা দ্বারা তাদের মনোজগতের গাঁথুনি তৈরি হয়নি, এমন মানুষ পাওয়া যাবে না। যারা নজরুলের কবিতা পড়েন, তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি প্রেম, সর্বোপরি জীবনকে উৎসর্গ করার মনোজগৎ তৈরি হয়।

কবির জন্মজয়ন্তীকে জাতীয় সম্প্রীতি দিবস হিসেবে ঘোষণার পক্ষে মত তুলে ধরে তিনি বলেন, বিভাজন নয়, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, এটাই কবি নজরুলের সম্প্রীতি। কবি নিজে এতটা সম্প্রীতি ধারণ করে তাঁর সৃষ্টিকর্ম উপহার দিয়েছেন, তাহলে জাতি হিসেবে আমরা কেন তা বজায় রাখতে পারব না?

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী। মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। আলোচক হিসেবে বক্তব্য দেন গবেষক ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

আলোচনা পর্ব শেষে ৫০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক সমবেত নৃত্য পরিবেশিত হয়। নৃত্য পরিচালনায় ছিলেন আরোহী ইসলাম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে নজরুলসংগীত ‘একি অপরূপ রূপে মা তোমার’ পরিবেশন করেন।

পাশাপাশি একক সংগীত পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারি ও ইউসুফ আহমেদ খান। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করে সমবেত নৃত্য ‘কামাল পাশা’। কবিতা আবৃত্তি করেন শাকিলা মতিন মৃদুলা ও কামরুন্নাহার।

এছাড়া নজরুলসংগীত পরিবেশন করেন মোনালীন আজাদ, সুস্মিতা দেবনাথ সূচি, ঈষান মজুমদার ও মুন্নি কাদের। বিদ্রোহী কবির কবিতা আবৃত্তি করেন টিটো মুন্সী।

অনুষ্ঠানে আব্দুর রশিদ স্বপন-এর পরিচালনায় নজরুলসংগীতের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশিত হয়। একক সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা, উল্কা হোসেন ও বিজন চন্দ্র মিস্ত্রি।

সমবেত সংগীত ‘আসিবেন হাবিবে খোদা’ পরিবেশন করে সংগীত প্রতিষ্ঠান অচিন পাখি। পরিচালনায় ছিলেন গাজী আব্দুল হাকিম। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরাও সমবেত সংগীত পরিবেশন করেন।

সবশেষে বিদ্রোহী কবির ‘জাগো নারী’ কবিতার সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার। নৃত্য পরিচালনায় ছিলেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, নজরুল জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।

জন্মজয়ন্তীনজরুলবাংলাদেশ শিল্পকলা একাডেমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী