Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

নাট্যাঙ্গনে ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ’, প্রথম আসরে মামুনুর রশীদ

agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:১৭
নাট্যাঙ্গনে ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ’, প্রথম আসরে মামুনুর রশীদ

নাটকের পাণ্ডুলিপি পাঠ করলেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ

বাংলাদেশে নাটকের পাণ্ডুলিপি পাঠকে নিয়মিত সাংস্কৃতিক চর্চায় পরিণত করার প্রত্যয়ে যাত্রা শুরু করল ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ’। যাত্রার প্রথম আয়োজনেই নিজের নতুন নাটকের পাণ্ডুলিপি পাঠ করলেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ।

আজ শনিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাট্যকার, নাট্যকর্মী, গবেষক ও সংস্কৃতিকর্মীদের সরব উপস্থিতিতে সূচনা হয় এ উদ্যোগের।

আয়োজকরা জানিয়েছেন, প্রতি মাসে নিয়মিত নাটকের পাণ্ডুলিপি পাঠের আয়োজন করবে পাণ্ডুলিপি পাঠমঞ্চ। প্রতিটি পাঠ শেষে থাকবে নির্ধারিত আলোচকদের বিশ্লেষণ এবং উপস্থিত দর্শকদের উন্মুক্ত মতবিনিময়। কর্মশালা, সেমিনার ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

পাণ্ডুলিপি পাঠের আগে মামুনুর রশীদ বলেছেন, ‘পাণ্ডুলিপি পাঠ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক চর্চা, যা বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠতে পারে।’ উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এত মানুষ নাটক শুনতে আসবেন, আমি ভাবিনি। ছুটির দিনের দুপুরের ঘুম বিসর্জন দিয়ে সবাই এসেছেন— এটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

মামুনুর রশীদের বক্তব্যের পর অভিনয় শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবীব নাসিমের নেতৃত্বে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। অনুষ্ঠানে বক্তব্য দেন পাণ্ডুলিপি পাঠমঞ্চের সদস্যসচিব এইচ এম মোতালেব।

পরে উদ্যোগটির পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের আহ্বায়ক আসাদুল ইসলাম বলেছেন, নাটকের পাণ্ডুলিপি নিয়ে নিয়মিত পাঠ, আলোচনা ও মতবিনিময়ের একটি সাংগঠনিক পরিসর গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাট্যকার, নির্দেশক, অভিনয়শিল্পী, গবেষক ও দর্শকদের মধ্যে সৃজনশীল সংলাপের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নিয়মিত পাণ্ডুলিপি পাঠ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে দেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার মাসুম রেজা, নাট্যকার ও স্থপতি শাকুর মজিদ, নাট্যকার ও সাংবাদিক রেজানুর রহমান, নাট্যজন মোহাম্মদ বারী, পাণ্ডুলিপি পাঠমঞ্চের যুগ্ম আহ্বায়ক নাট্যকার ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু, যুগ্ম সদস্য সচিব সৈয়দা শামছি আরা সায়েকা, আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আতিক, ফজলে রাব্বি সুকর্ণ, তারেক আলী মিলন, কামরুল হাসান, মুনমুন খান, নাসরীন মুস্তাফা প্রমুখ।

পাণ্ডুলিপি পাঠ শেষে নাটকটি নিয়ে আলোচনা করেন নাট্যকর্মী আহসান হাবীব নাসিম, এইচ এম মোতালেব, অভিনেতা ও নাট্যনির্দেশক আজাদ আবুল কালাম এবং নাট্যকার ড. মাহফুজা হিলালী। আলোচকরা নাটকটির বিষয়বস্তু, নির্মাণশৈলী, নাট্যভাষা ও মঞ্চ-সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনিয়া হাসান সুবর্ণা।

নাট্যাঙ্গনপাণ্ডুলিপি পাঠমঞ্চমামুনুর রশীদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    advertiseadvertise