Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

কারাগারে শিরীন শারমিন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৪
কারাগারে শিরীন শারমিন

ফাইল ছবি

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আনা হয় সাবেক স্পিকারকে। পরে রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে জামিন না মঞ্জুর করে এই আদেশ দেয় আদালত।

তার দুই দিনের রিমান্ড আবেদন চেয়েছিল পুলিশ। তবে সেটি মঞ্জুর হয়নি।

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এতে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। রিমান্ড আবেদনে উল্লেখ করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর এই রিমান্ড আবেদন করেছিল ডিবি।

এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে।

পরে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়।

শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। সাবেক স্পিকার আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন।
শিরীন শারমিন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম নারী স্পিকার। এরপর পদত্যাগের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন স্পিকারের।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী।


আদালতগ্রেপ্তারকারাগারশিরীন শারমিন চৌধুরী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise