Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

আপিল বিভাগে স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:১৯
আপিল বিভাগে স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়

ফাইল ছবি

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ১৬ জুন নির্ধারণ করেছেন আদালত।

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে।

এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়।

গত ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মাসের মধ্যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন। পরে ৭ এপ্রিল এই মামলার ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

আরও পড়ুন

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

২১ মে ২০২৬

হাইকোর্টের ওই রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের একটি বিশেষ বিধান বাতিল করা হয়েছিল, যার অধীনে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি মঞ্জুরির ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল।

একসঙ্গে ২০১৭ সালের তৈরি করা বিচারকদের শৃঙ্খলাবিধিও বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার পুরো দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর বর্তায়।

২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি করেন। তারা বিচার বিভাগের জন্য সম্পূর্ণ পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেছিলেন।

সে সময় আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া অংশ নেন। তৎকালীন রাষ্ট্রপক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আদালতসুপ্রিম কোর্টজাতীয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise