Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৩৯
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

সুপ্রিম কোর্ট—ফাইল ছবি

হাইকোর্টে রিট খারিজের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তবে আজ বুধবার মামলাটির শুনানি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই আইনজীবী।

এর আগে জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া-সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে এই আইনজীবীর করা রিট আবেদনটি মঙ্গলবার সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। রিট খারিজের এক দিনের মাথায় তিনি আপিল বিভাগে আবেদনটি করলেন।

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী কেন তাকিয়ে জানালেন সিইসি

১৯ আগস্ট ২০২৬

ইউনুছ আলী আকন্দ আগামীর সময়কে জানিয়েছেন, হাইকোর্টের আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর সেটির বিরুদ্ধে তিনি আপিল করবেন। কিন্তু ততদিন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আজ আবেদনটি করেছেন। আবেদনটির ওপর বৃহস্পতিবার শুনানি হতে পারে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের অন্য এক আইনজীবীর করা পৃথক একটি রিট আবেদন বুধবার সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজিক আল জলিল নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এরপর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছেন, এই দুটি রিট পিটিশন হাইকোর্ট কর্তৃক সরাসরি খারিজ হয়ে যাওয়ায় ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই।

তিনি বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) একটি রিট পিটিশন সরাসরি খারিজ হয়েছিল এবং আজ (বুধবার) আরেকজন আইনজীবীর দায়ের করা রিট পিটিশনটি খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি প্রতিবন্ধকতা থাকল না। সেক্ষেত্রে বৃহস্পতিবার নির্বিঘ্নে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কাল

১৯ আগস্ট ২০২৬

আপিল বিভাগে করা আবেদন সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচনের এমন পর্যায়ে এসে সাধারণত তফসিল স্থগিত করেন না আদালত। আদালতে তার এই আবেদন গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না।’

রাষ্ট্রপতি নির্বাচননির্বাচন স্থগিতআবেদনআপিল বিভাগআইনজীবী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise