Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৬:৪০
শেয়ার করুন:
কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

আদালতে নেওয়া হচ্ছে ইকবাল হোসেন চৌধুরীকে। ছবি: আগামীর সময়

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত মাদ্রাসা শিক্ষার্থী মো. আরিফ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাত হাতকড়া ছিল। পরে শুরু হয় রিমান্ড শুনানি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে কারাগারে আটকে রাখার যুক্তি তুলে ধরেন।

তবে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মো. গালিব রাকিব জামিন আবেদন করেননি। তিনি বলেন, ‘আমরা জামিন চাইনি। আসামি অসুস্থ। তিনি একটি টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কারাগারে যাতে তাকে ডিভিশন দেয়া হয়, সেই আবেদন করেছি।’

এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থার নির্দেশ দেন।

গতকাল বুধবার বিকালে রাজধানীর মহাখালীর বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার ইকবাল সোবহান

০৪ নভেম্বর ২০২৬

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন আরিফ (১৮)। তিনি ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে তার চোখে গুলি লাগে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ২৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ইকবাল সোবহান চৌধুরী ওই মামলার ৫৩ নম্বর আসামি বলে জানিয়েছিলেন এসআই মোহাম্মদ আমির হোসেন।

বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ২০১৩ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও পরাজিত হন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্বে ছিলেন। এ ছাড়া দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও।

ইকবাল সোবহান চৌধুরীজুলাই হত্যাকাণ্ডজুলাই হত্যা মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান