জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত মাদ্রাসা শিক্ষার্থী মো. আরিফ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাত হাতকড়া ছ...