Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

আদালতে শিরীন শারমিন, আটক রাখার আবেদন

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৪:১০
আদালতে শিরীন শারমিন, আটক রাখার আবেদন

সাদা মাইক্রোবাসে করে আদালতে নেওয়া হচ্ছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। ছবি: আগামীর সময়

গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেন। এর আগে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়।


তারও আগে ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে। সকালে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, দুপুরের দিকে আদালতে তোলা হবে তাকে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। সাবেক স্পিকার আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। তিনিই বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম নারী স্পিকার। এরপর পদত্যাগের আগ পর্যন্ত টানা স্পিকারের দায়িত্ব পালন করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় মামলা রয়েছে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে করা হয় হত্যা মামলা।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

আদালতশিরীন শারমিন চৌধুরীসাবেক স্পিকার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise