সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিতের শুনানি পেছাল
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আপিলের ওপর শুনানি পিছিয়েছে।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের ওই রায় স্থগিত থাকবে বলা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ৯ জুন আপিল শুনানির জন্য ১৬ জুন তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় আজ মামলাটি আপিল বিভাগের শুনানির কার্য তালিকায় আসে।
গত ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন।
পরবর্তীতে গত ৭ এপ্রিল এই মামলার ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।





