Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

কাঠগড়ায় ফুরফুরে মেজাজে আনিসুল, পকেটে ওষুধ নিলেন পলক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৩:৪০
কাঠগড়ায় ফুরফুরে মেজাজে আনিসুল, পকেটে ওষুধ নিলেন পলক

পুলিশ প্রহরায় আনিসুল হক, পলক ও নাসির উদ্দীন সাথীকে আদালতের হাজতখানা থেকে বের করা হয়। ছবি : আগামীর সময়

যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একইদিন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানি চলাকালে কাঠগড়ায় ফুরফুরে মেজাজে দেখা গেছে আনিসুল হককে। আর কাঠগড়ায় থাকা পলক পলিথিন মোড়ানো প্যাকেটে নিয়ে গেছেন ওষুধ।

এদিন সকাল ১১টা ৩৬ মিনিটে পুলিশ প্রহরায় আনিসুল হক, পলক ও সাথীকে আদালতের হাজতখানা থেকে বের করা হয়। তখন সবার সামনে আনিসুল হক, মাঝে সাথী এবং পেছনে ছিলেন পলক।

লিফটে করে তাদের ১১টা ৪৩ মিনিটে কাঠগড়ায় নেওয়া হয়। এসময় তাদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে নিলে আনিসুল ও পলক সামনে এসে দাঁড়ান। আর পেছনে দাঁড়িয়ে থাকেন সাথী। ১১টা ৪৬ মিনিটে আনিসুল হকের ওকালত নামায় স্বাক্ষর নিতে যান তার আইনজীবী। এসময় তিনি হাসিমুখে নানা বিষয়ে কথা বলতে থাকেন। পাশে থাকা পলকও তার আইনজীবীর সঙ্গে আলাপ করেন।

এরপর এই মামলায় শুনানি শুরু হয়। প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হুসাইন তাদের গ্রেপ্তার দেখানোর যুক্তি তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে উল্লেখ করেন, শেখ হাসিনার পঞ্চম পান্ডব আনিসুল হক ও পলকের চক্রান্ত ও নীলনকশায় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড হয়েছে। এই মামলার তদন্তে তাদের নাম এসেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তে উঠে আসবে এই ঘটনার সঙ্গে তাদের কি ভূমিকা ছিল।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, এই মামলায় পলকের নাম নেই। সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। রাজনৈতিক অবস্থান বিবেচনা করে ব্যক্তিগত অপরাধের দায় কখনোই নির্ধারণ করা সম্ভব নয়। আমরা তার গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।

অন্যদিকে আনিসুল হকের আইনজীবীও তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানি চলাকালে ১১টা ৫২ মিনিটে পলকের হাতে পলিথিনে মোড়ানো প্যাকেট ওষুধ দেওয়া হয়। এসময় তিনি নিজের বাম পকেটে ওষুধসহ পলিথিন ঢুকিয়ে নেন। আর শুনানির পুরাটা সময় জুড়েই ফুরফুরে মেজাজে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন আনিসুল হক। পুলিশ প্রহরায় তাদেরকে আদালত থেকে বের হয়। হাটিয়ে তাদেরকে হাজতখানায় নেওয়া হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পরদিন ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ১৭ অগাস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে আটক রয়েছেন।

কারাগারে থাকা অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হুসাইন হত্যাচেষ্টা মামলায় আনিসুল ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এছাড়া গত ১২ অক্টোবর যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার আসামি সাথীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে তাদের শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেন।

আদালতজুনাইদ আহমেদ পলকমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’