পাওনার দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘ফ্যামিলি ডে’ কর্মসূচি

বকেয়া পাওনার দাবিতে আজ শনিবার সংসদ ভবনের সমানে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’র ব্যানারে ফ্যামিলি ডে কর্মসূচি কর্মসূচি পালিত হয়। ছবি: আয়োজকদের সৌজন্যে
পরিবারে সদস্যদের নিয়ে সংসদ ভবনের সামনে ‘ফ্যামিলি ডে’ কর্মসূচি পালনের মাধ্যমে বকেয়া পাওনা আদায়ের দাবি জানালেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা জানায়, দীর্ঘদিনের অনিষ্পন্ন পাওনার কারণে পরিবারগুলোর ওপর সৃষ্ট আর্থিক ও মানসিক চাপ এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসীর সামনে তুলে ধরাই এ কর্মসূচির লক্ষ্য।
ঐক্য পরিষদ জানিয়েছে, সংসারের দৈনন্দিন ব্যয়, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। প্রায় ২৩ মাসের আন্দোলনেও সমাধান আসছে না।
আন্দোলনের সময়কালে সাতজন সহকর্মীর মৃত্যুর কথা তুলে ধরে বলা হয়, জীবদ্দশায় তারা দাবিকৃত পাওনার চূড়ান্ত নিষ্পত্তি দেখে যেতে পারেননি। তাদের পরিবারের কাছে এই অপেক্ষা এখন স্বজন হারানোর বেদনার সঙ্গে যুক্ত হয়েছে।
পাওনা আদায়ের ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ।
সংগঠনটির নেতারা পাওনা আদায়ের বিষয়টি নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে একাধিক মামলা থাকায় বিকল্প বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিলে। সে বিষয়ে কী অগ্রগতি হয়েছে, তা তারা জানতে চান।



