রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

ছবি: আগামীর সময়
রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে সর্বস্তরের পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি।
এই ঈদ জামাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাধারণ পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা কামনা করা হয়। একই সঙ্গে দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করা হয়।
নামাজ ও মোনাজাত শেষে আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।






