Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব দিলেন মন্ত্রী রবিউল আলম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২৩:২১
শেয়ার করুন:
মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব দিলেন মন্ত্রী রবিউল আলম

সংগৃহীত ছবি

মাদকমুক্ত ও সক্ষম জাতি গঠনে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, মার্শাল আর্ট চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা ও দক্ষতা বাড়ার পাশাপাশি জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। তবে এই চর্চার পাশাপাশি শারীরিক সুস্থতা ও ব্যক্তিত্বের উপস্থাপনার দিকেও মনোযোগী হতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ এবং জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

রবিউল আলম বলেন, মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও দক্ষতার প্রতিযোগিতা। এর পাশাপাশি প্রতিপক্ষকে পরাভূত করতে বিচক্ষণতা, কৌশল ও যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে একজন মানুষ নিজের সক্ষমতার পরিচয় দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চর্চার মাধ্যমে মানুষ জয় উদযাপন করতে এবং পরাজয় মেনে নিতে শেখে। বারবার জয়-পরাজয়ের মধ্য দিয়েই একজন মানুষ সফল হয়ে ওঠেন।

তিনি আরও বলেন, মার্শাল আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শারীরিকভাবে অনেক সক্ষম হয়ে উঠছেন। এই চর্চা একজন মানুষকে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করে। তরুণ প্রজন্মের এভাবেই প্রস্তুত হওয়া উচিত। এতে মানসিক উৎকর্ষ বাড়ে এবং শারীরিক সক্ষমতা ও যোগ্যতা প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় হবে না: বিরোধীদলীয় নেতা

২৭ নভেম্বর ২০২৬

মার্শাল আর্ট চর্চাকারীদের ব্যক্তিগত পরিচর্যার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ত্বক ও চুলের যত্ন, চুলের ধরন এবং মুখের আকৃতির সঙ্গে মানানসই উপস্থাপনার বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়ার পাশাপাশি নিজেকে আরও আকর্ষণীয় ও উপস্থাপনযোগ্য করে তুলতে পারলে তরুণ প্রজন্ম তাদের বেশি অনুসরণ করবে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, সাদেক হোসেন খোকা একসময় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত করেছিলেন। তার নেতৃত্বেই তারা মহানগর বিএনপির রাজনীতি করেছেন। তার কাছ থেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ও শিক্ষা পেয়েছেন।

‘১৯৭১ সালে জাতি যখন কিংকর্তব্যবিমূঢ়, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি পান’, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন। এতে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল এবং আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীশেখ রবিউল আলমইশরাক হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য