পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচের মাটি কাটা প্রকল্পের স্বার্থেই জরুরী বলে মন্তব্য করেছেন রেলপথ ও নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেতুমন্ত্রী বলেছেন, ‘পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচের নিরাপত্তা, স্থানীয় পরিবেশ, জলাভূমি ও জলরাশির স্বাভাবিক প্রবাহ ও আর্দ্রতা বজায় রাখার জন্য ২ দশমিক ৩৪ কিলোমিটার জায়গায় মাটি অপসারণ প্রয়োজন। ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে প্রকল্প সংশ্লিষ্ট সবাই সচেতন। এতে কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব আছে।’আজ বৃহস...