Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

আমরা হলুদ সাংবাদিকতা ভুলে যেতে চাই : ডিসি ফরিদা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৯:৩৮
আমরা হলুদ সাংবাদিকতা ভুলে যেতে চাই : ডিসি ফরিদা

সংগৃহীত ছবি

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ‘আমরা হলুদ সাংবাদিকতা ভুলে যেতে চাই। সাংবাদিকরা সমাজের আয়না। তারা সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহায়তা করবেন।’ আজ রবিবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সময় এসব কথা বলেছেন তিনি।

জেলা প্রশাসক উল্লেখ করেন, আমরা ‘হ্যালো ডিসি’ নামে একটি সেবা চালু করতে যাচ্ছি, যেখানে অভাব-অভিযোগ জানাতে পারবেন প্রান্তিক পর্যায়ের মানুষ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চালু থাকবে ‘হ্যালো ডিসি’।

তিনি বলেছেন, ‘অনলাইন জুয়ার প্রকোপ দেখা যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন সংকটে না পড়ে সেজন্য মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে চাই। এক্ষেত্রে সেলিব্রিটিদের মাধ্যমে জনসচেতনতামূলক কনটেন্ট তৈরি করে প্রচার করার উদ্যোগ নেব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও মো. আল মামুন, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুক এবং নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম, কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি লিটন মাহমুদ, সহসভাপতি এমরুল হাসান বাপ্পি, সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত ও প্রচার সম্পাদক রকি আহমেদ, কার্যনির্বাহী সদস্য আজহারুল ইসলাম সুজন প্রমুখ।

ডিসিঢাকা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise