পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর পল্লবী থানার সাগুফতা ফুড কার্ডের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই মোহাম্মদ হাসিবুল।
তিনি জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী, বাড্ডাসহ বেশ কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।




