Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সকালের বৃষ্টিতে ভোগান্তি এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫৩
সকালের বৃষ্টিতে ভোগান্তি এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের

বৃষ্টির মধ্যে তীব্র যানজট ছিল রাজধানীর বিভিন্ন সড়কে। তেজগাঁ কলেজ কেন্দ্রে সঠিক সময়ে প্রবেশ করতে হুড়োহুড়ি করতে দেখা গেছে পরীক্ষার্থীদের। ছবি : আগামীর সময়

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

আজ বৃহস্পতিবার থেকে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে এদিন সকাল থেকে রাজধানীতে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, এদিন সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে শিক্ষার্থীদের অনেকে কাকভেজা হয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

এ ছাড়া, বৃষ্টির কারণে রাস্তায় যানজটেরও সৃষ্টি হয়। এতে যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে বিপাকে পড়তে দেখা যায় অনেককে।

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, মৌচাক-মগবাজার এলাকায় তীব্র যানজটের কারণে এ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শত শত পরীক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন।

অভিভাবকরা জানালেন, পরীক্ষা শুরুর অনেক আগে বাসা থেকে বের হলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সিদ্ধেশ্বরী কলেজকেন্দ্রে পরীক্ষা দিতে যাত্রাবাড়ী থেকে এসেছেন সাইদুর রহমান নামের এক পরীক্ষার্থী।

সাইদুরের চাচা মতিউর রহমান বলেছেন, ‘বৃষ্টির কারণে আমার ভাতিজাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে আসতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টিতে ব্যাপক যানজটও রয়েছে। মালিবাগের আগেই নেমে হেঁটে এসেছি।’

এইচএসসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষা ও ফলাফলএইচএসসি পরীক্ষাবৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার