ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সভাপতি নাসিরুল, মহাসচিব মৃদুল

সংগৃহীত ছবি
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সভাপতি এবং ড. মারুফ আহমেদ মৃদুল মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, উপ-মহাসচিব পদে হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ পদে আসিফুল হাসান মাসুদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ সোহরাব হোসেন, মো. আনোয়ার কবির চৌধুরী, মো. সাইফ উদ্দিন, মীর এনায়েত হোসেন, মো. হাসানুজ্জামান ঝরু, মো. মোস্তাক সরকার, মেজর কানিজ ফাতেমা, ফরিদা আক্তার আসমা এবং প্যারা অ্যাথলেট কমিশনের প্রতিনিধি মো. শহীদুল্লাহ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই কমিটি দেশের প্যারা ক্রীড়ার উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।




