Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রধানমন্ত্রীর ঈদ বোনাসের টাকা এখনো দেয়নি দক্ষিণ সিটি

  • ডিএসসিসিকে বোনাস হিসেবে দেওয়া হয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা
  • ২৬ মের মধ্যে এ বোনাস দিয়েছে দেশের অন্য সব সিটি করপোরেশন
  • বোনাসের অর্থ অন্য খাতে খরচ করেছে দক্ষিণ সিটি
  • অর্থ খরচের কাজটি হয়েছে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার পরামর্শে
  • প্রশাসক জানতেন না যে পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস দেওয়া হয়নি
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২০:৪৪
প্রধানমন্ত্রীর ঈদ বোনাসের টাকা এখনো দেয়নি দক্ষিণ সিটি

গ্রাফিকস: আগামীর সময়

মঙ্গলবার ভোর ৪টা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকা ঝাড়ু দিচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। রাত জেগে শহর পরিষ্কার করা এসব কর্মীর আয় সামান্য। গত মাসের বেতন পেয়েছেন কয়েকদিন আগে। তবে এখনো পাননি প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ বোনাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচ্ছন্নতাকর্মী জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি ১০ হাজার টাকা বোনাস দেয়। সেখানে ঢাকা দক্ষিণ দেয় মাত্র ৪ হাজার। এর বাইরে নতুন প্রধানমন্ত্রীর চালু করা বিশেষ বোনাসও হাতে পাননি তারা।

অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্নতাকর্মীদের বোনাসের চেক হস্তান্তর করেছেন গত ২২ মে। ২৬ মের মধ্যেই এই বোনাস পেয়েছেন দেশের অন্যান্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন বোনাস দিয়েছে ২৩ মে। ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন বোনাস দিয়েছে ২৪ মে। রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়েছে ২৫ মে। পরের দিন রংপুর সিটি বোনাস দিয়েছে ৮৫৫ জনকে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ডিএসসিসির কর্মীদের মনে প্রশ্ন জেগেছে তাদের বোনাসের টাকা গেল কোথায়?

ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ সংকটের কারণে বোনাসের টাকা অন্য খাতে খরচ করেছে দক্ষিণ সিটি। আর কাজটি হয়েছে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুরের পরামর্শে।

কর্মকর্তারা জানিয়েছেন, সামনে হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় হলে সেখান থেকে দেওয়া হবে এ বোনাস। তবে সেই আদায় অনিশ্চিত। এবার বকেয়া হোল্ডিং ট্যাক্সে সারচার্জ মওকুফের ঘোষণা দিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির বিভিন্ন বিষয়ে ডিএসসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুরের সঙ্গে ফোনে কথা হয় এ প্রতিবেদকের। তবে পরিচ্ছন্নতাকর্মীদের বোনাসের বিষয়টি জানতে চাইলে তার জবাব, ‘কিছুই শুনতে পাচ্ছি না।’ এরপর আবারও ফোন করলে আর ফোনই তুললেন না এ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম আগামীর সময়কে বলেছেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বোনাসের টাকা দেওয়া হয়েছে অনেক আগেই।’

কিন্তু পরিচ্ছন্নতাকর্মীরা টাকা পাননি জানাতেই তিনি বললেন, ‘আমি খোঁজ নিচ্ছি।’ তার এই কথার পর আবারও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুরকে ফোন করলে তার ফোন ওয়েটিং পাওয়া যায়। কিন্তু তারপর আর ফোন ধরেননি তিনি।

এর কিছুক্ষণ পর ডিএসসিসির প্রশাসক ফোন করে এ প্রতিবেদকে জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি অনুসন্ধানী সাংবাদিক?’ প্রতিবেদক আবারও বোনাসের টাকার প্রসঙ্গ তুলতেই তিনি তড়িঘড়ি বললেন, ‘দিন তিনেকের মধ্যে দেওয়া হবে। অনুষ্ঠান করে দেওয়া হবে বলে দেরি হলো।’ অথচ কিছুক্ষণ আগেও প্রশাসক দাবি করছিলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বোনাসের টাকা দেওয়া হয়েছে।’

জানা গেছে, ডিএসসিসির মোট পরিচ্ছন্নতাকর্মী ৪ হাজার ৯০৯ জন। প্রত্যেকের জন্য ৫ হাজার করে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোট বরাদ্দ ছিল ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি। এই টাকা সিটি করপোরেশন অন্য খাতে ব্যয় করতে পারে কি না জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড সরাসরি দুর্নীতি।’

তার ভাষ্য, উত্তর সিটির চেয়ে রুটিন বোনাস কম দিয়ে দক্ষিণ সিটি এমনিতেই পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে বৈষম্য করছে। অন্যদিকে তাদের ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করা হয়েছে। এটা ক্ষমতার অপব্যবহার।

প্রশাসকের দুই রকম মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীনতা বলে উল্লেখ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বরাদ্দ একটা বিশেষ উপহার। সেই অর্থের ব্যাপারে প্রশাসক জানেন না, এটা হতে পারে না।

এদিকে পরিচ্ছন্নতাকর্মীদের বোনাসের টাকা না দেওয়াকে অমানবিক বলে উল্লেখ করেছেন নগরপরিকল্পনাবিদরাও। অধ্যাপক আকতার মাহমুদ আগামীর সময়কে বলেছেন, ‘এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা শাস্তিযোগ্য অপরাধ। তারপরও যদি কেউ অন্য খাতে ব্যয় করে তার যথাযথ কারণ উল্লেখ করতে হবে।’

পরিচ্ছন্নতাকর্মীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা সিটি করপোরেশনের সবচেয়ে দরিদ্র জনবল। তারা এই শহরকে পরিষ্কার রাখেন। ফলে তাদের খুশি রাখা উচিত। তা না করে তাদের ঈদ বোনাস এখনো দেওয়া হয়নি, এটা দুঃখজনক।’

পরিচ্ছন্নকর্মীডিএসসিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে