ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

ছবি: ফোকাস বাংলা
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হয়েছে রাজধানীতে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আজ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সকাল ৬টায় ঢাকা তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার।




