Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩
শেয়ার করুন:
রাজধানীতে তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ফাইল ছবি

রাজধানীর পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকার ঘটনা এসব। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ছিটিয়ে আগুন নেভান। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

এ প্রসঙ্গে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, বাসটি পাঁচ দিন ধরে ওই সড়কে পার্ক করা ছিল। বাসমালিকদের সড়কে বাস না রাখার অনুরোধ জানানো হয়েছিল। তাদের জন্য ভাষানটেকে নির্ধারিত জায়গাও ঠিক করে দেওয়া হয়। এরপরও বাসটি সড়কে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন

চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

২৭ নভেম্বর ২০২৬

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

সবশেষ রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও ওপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, বাসচালকের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


রাজধানীবাসে আগুনদুর্বৃত্তরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা