শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩০
রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

সংগৃহীত ছবি

আসন্ন রমজান উপলক্ষ্যে মেট্রোরেল চলার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজান মাস জুড়ে সাপ্তাহিক কর্মদিবসে পরিবর্তিত সময়ে চলবে মেট্রোরেল। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ সময়ে ইফতারের জন্য যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে। এ সময় উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।



উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

এছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

মেট্রোরেল
    শেয়ার করুন:
    Advertisement
    মুজিবনগর সরকার কেন রাষ্ট্রপতি শাসিত ছিল

    মুজিবনগর সরকার কেন রাষ্ট্রপতি শাসিত ছিল

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    ‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

    ‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

    ১৭ এপ্রিল ২০২৬, ২৩:০৩

    সচিবের মৃত্যু ম্যালেরিয়ায়, গত মাসে গিয়েছিলেন ক্যামেরুন

    সচিবের মৃত্যু ম্যালেরিয়ায়, গত মাসে গিয়েছিলেন ক্যামেরুন

    ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

    মস্কো থেকে ভাবনা লিখলেন, ‘যদি থাকে নসিবে…’

    মস্কো থেকে ভাবনা লিখলেন, ‘যদি থাকে নসিবে…’

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫৮

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫১

    ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে হাঁসফাঁস সিলেটবাসী

    ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে হাঁসফাঁস সিলেটবাসী

    ১৮ এপ্রিল ২০২৬, ০০:১০

    কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

    কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

    ১৭ এপ্রিল ২০২৬, ২৩:২৬

    তেলের লাইনে রেখে যাওয়া বাইক, ১২ দিনেও মেলেনি মালিকের খোঁজ

    তেলের লাইনে রেখে যাওয়া বাইক, ১২ দিনেও মেলেনি মালিকের খোঁজ

    ১৭ এপ্রিল ২০২৬, ২১:৩১

    হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

    হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

    ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৫

    আলোচিত ১০ (১৭ এপ্রিল ২০২৬)

    আলোচিত ১০ (১৭ এপ্রিল ২০২৬)

    ১৭ এপ্রিল ২০২৬, ১৯:১১

    মার্কিন ইতিহাসে কারা বেশি যুদ্ধবাজ

    মার্কিন ইতিহাসে কারা বেশি যুদ্ধবাজ

    ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

    ‘৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ’—ভাইরাল এই বক্তব্য কি সত্যিই মাশরাফির?

    ‘৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ’—ভাইরাল এই বক্তব্য কি সত্যিই মাশরাফির?

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:২৭

    যুক্তরাজ্যে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

    যুক্তরাজ্যে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:২৪

    পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, ১১ চালকের অর্থদণ্ড

    পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, ১১ চালকের অর্থদণ্ড

    ১৭ এপ্রিল ২০২৬, ২০:০৩

    ‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

    ‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

    ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮