রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৮

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি গ্রেপ্তার করেছে ৭ জনকে। অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, একটি হাতুড়ী, একটি খেলনা পিস্তল জব্দ এবং এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




