Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আদ-দ্বীনে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৩:৪০
আদ-দ্বীনে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেছেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেছেন, ‘আমরা পরিদর্শন করে দেখেছি, সেখানে কর্তব্যরত নার্সরা ছিলেন। জানতে পেরেছি, কোনো নবজাতক অসুস্থ হলে হাসপাতালের প্রচলিত ব্যবস্থাপনা অনুযায়ী তাদের পাঁচ তলার এনআইসিইউতে পাঠানো হয়। তবে এই জায়গাটিতে আমাদের কাছে কিছু দুর্বলতা মনে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি আমাদের জানিয়েছে। সেবার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল কি না, তা আমরা তদন্ত করে দেখব।’

‘কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’—যোগ করেন তিনি।

তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে বা তদন্ত কমিটিতে কারা রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মঙ্গলবার রাতে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্বজনদের দাবি, জন্মের পর শিশুগুলো সুস্থ ছিল। তবে রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসাকর্মী ছিল না এবং শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকজন স্বজন ওয়ার্ডে অস্বাভাবিক গন্ধ থাকার অভিযোগও করেছেন।

প্রাথমিকভাবে এসির ত্রুটি বা গ্যাস লিকেজের বিষয়টি সামনে এলেও তা নিশ্চিত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেছেন, ‘ভেন্টিলেশন না থাকা ও এসি বন্ধ থাকায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।’











আদ-দ্বীনতদন্ত কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি