Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ব্লগার নিলয় হত্যার বিচার আটকা সাক্ষ্যে

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৪৪
ব্লগার নিলয় হত্যার বিচার আটকা সাক্ষ্যে

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়

রাজধানীর খিলগাঁওয়ে নিজের বাসায় হত্যার শিকার হয়েছিলেন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়। ২০১৫ সালের ৭ আগস্টের এই ঘটনার পর পেরিয়েছে ১১ বছর। কিন্তু এখনো শেষ হয়নি বিচার। জানা গেল, আদালতে সাক্ষী না আসায় গত এক বছরে বিচারকাজ এগোয়নি। আগের মতোই মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আটকে রয়েছে। এত বছরেও কাঙ্ক্ষিত বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছে নিলয়ের পরিবার।

মামলার বাদী ও নিলয়ের স্ত্রী আশা মণি বলছিলেন, ‘১১ বছর তো পার হয়ে গেল। নতুন করে আর কিছু বলার নেই। বিচারের কোনো কিছু দেখলাম না। বিচার আদৌ হবে কি না জানি না। আওয়ামী লীগ সরকারের আমলে হত্যাকাণ্ড হলেও বিচার হয়নি। নতুন সরকার বিচারটা করতে পারলে খুব ভালো হবে।’

মামলাটি এখন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে বিচারাধীন। গত ২১ জুন ছিল সাক্ষ্যগ্রহণের দিন। কিন্তু কোনো সাক্ষী সেদিন আদালতে হাজির হননি। এজন্য আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করে দেন বিচারক।

এই মামলার বিচার চলাকালে ১৫ সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গত বছরের ৩০ জুলাই সবশেষ মামলাটির সাক্ষ্যগ্রহণ হয়েছিল। এরপর এক বছরে একাধিক সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখ পার হলেও কোনো সাক্ষী আদালতে আসেননি।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন বলছিলেন, ‘মামলাটি শেষ করতে রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ সাক্ষীদের হাজির করতে পারছে না। এজন্য সাক্ষ্য হচ্ছে না। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিচার শেষ করতে প্রস্তুত আছি।’

মামলাটির আসামিরা হলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সাল সাব্বির, মো. তরিকুল আলম ওরফে তারেক, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত হোসেন সিয়াম  ও  মো. শেখ আব্দুল্লাহ আল জুবায়ের। তাদের মধ্যে মেজর জিয়া ও কাউসার হোসেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আবু সিদ্দিক সোহেল, শেখ আব্দুল্লাহ আল জুবায়ের, আরাফাত হোসেন সিয়াম, মোজাম্মেল হোসেন সায়মন, খাইরুল কারাগারে এবং অন্য পাঁচ আসামি জামিনে রয়েছেন।

২০১৫ সালের ৭ আগস্ট ব্লগার নিলয় হত্যাকাণ্ডের রাতেই নিলয়ের স্ত্রী আশা মণি খিলগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ভাড়াটিয়া হিসেবে বাস করতেন ব্লগার নিলয়। চার যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে নিলয়ের বাসায় ঢোকেন। এরপর তার স্ত্রী আশা মণিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে হত্যা করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৪ অক্টোবর সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। ২০২২ সালের ১৮ জানুয়ারি ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

ব্লগার নিলয়হত্যাবিচারকাজবিচাররাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে