Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

হাটের বর্জ্য সরিয়ে তেজগাঁও মাঠে বৃক্ষরোপণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৮:০৭
হাটের বর্জ্য সরিয়ে তেজগাঁও মাঠে বৃক্ষরোপণ

কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার গাছপালার যে আংশিক ক্ষতি হয়েছিল, নতুন করে গাছ লাগিয়ে সেখানে পরিবেশ পুনরুদ্ধার করা হয়েছে। আগের চেয়ে আরও সুন্দর, মনোরম ও সবুজ পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সোমবার কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

প্রশাসক শফিকুল ইসলাম বলেছেন, ‘কোরবানির পর সাধারণ মানুষ যেন ভালো কাজ গ্রহণে উৎসাহিত হয়, সে লক্ষ্যেই এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।’

তিনি জানান, ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের শিল্পাঞ্চল এলাকার প্রতিটি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ উদ্যোগ গ্রহণের জন্য ঢাকা পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

মো. শফিকুল ইসলাম খান আরও জানান, ঈদ-পরবর্তী ৭২ ঘণ্টা শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইজারাকৃত পশুর হাটগুলোর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, হাটের বর্জ্য পরিষ্কারে কোনো ইজারাদার গাফিলতি করলে তাদের জামানত থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাটের বর্জ্যবৃক্ষরোপণ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise