Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

পাহারাদার নিয়ে রোগীরা ওয়াশরুমে যায়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৩:০১
পাহারাদার নিয়ে রোগীরা ওয়াশরুমে যায়

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, জরুরি বিভাগের ওয়াশরুমগুলোর শোচনীয় দশা। কোনো কোনোটির দরজা নেই। আবার দরজা থাকলেও ছিটকিনি লাগে না ঠিকমতো। করা হয় না নিয়মিত পরিষ্কার। অপরিচ্ছন্ন থাকার কারণে ব্যবহার করতে চান না অনেকেই। প্রয়োজনে দূরে যান বা খুঁজতে থাকেন হাসপাতালের অন্য বিভাগের ওয়াশরুম।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল

‘ওয়াশরুম তো ব্যবহারের যোগ্যই না। এতগুলো রোগীর জন্য ওয়াশরুম মাত্র চারটা। তার মধ্যে একটা রুমের দরজা ভাঙা, বাকি তিনটার মধ্যে প্রায়ই ভিড় লেগে থাকে’— এ কথা বলছিলেন চাঁদপুর থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পায়ের সমস্যা নিয়ে আসা শাহ আলম।

‘আমরা জোর দিয়ে পরিষ্কার করার কথা বললে কেবল তখনই পরিষ্কার করে’— তিনি যোগ করেন।

ওয়াশরুমের ভাঙা দরজা বিষয়ে আগামীর সময়ের প্রতিবেদক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক ব্যক্তির কাছে জানতে চাইলে তার জবাব, ‘আমরা দরজা ঠিক করার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বলেছেন অতি শিগগিরই ঠিক করে দেবেন।’

অসুস্থ ছেলেকে নিয়ে আসা মনোয়ারা বেগম জানান, তার ছেলে রঙের কাজ করার সময় দোতলা থেকে পড়ে পা ভেঙে গেছে। এ হাসপাতালে আছেন প্রায় দুই মাস। ছেলে একা ওয়াশরুমে যেতে পারে না। সঙ্গে কারও যাওয়া লাগে। তার কথায়, ‘অনেক সময় আমি যাই, নইলে পোলার বউ যায়। এই ওয়াশরুমের যে অবস্থা! প্রায় সময় ময়লা থাকে। এখন আমি যদি এ ময়লার মধ্যে পোলারে নিয়া পইড়া যাই তাইলে আবার খারাপ অবস্থা হইবো। তার জন্যে এই ওয়াশরুমে যাই-ই না।’

মনোয়ারা বাধ্য হয়ে ছেলেকে দূরের ওয়াশরুমে নিয়ে যান। তিনি বলছিলেন, ‘ওরে নিয়া দূরের ওয়াশরুমে যাওয়া আমগো জন্য কষ্ট হইয়া যায়।’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের ওয়াশরুমের অবস্থা তুলনামূলক ভালো থাকলেও পরিষ্কার করা হয় না নিয়মিত। ওয়াশরুমে ঢোকার দরজার সামনেই পড়ে আছে আবর্জনা। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন আগের। ট্যাপের নিচে জমে আছে পানি।

এ অবস্থা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করলে তারও উত্তর, ‘আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।’ তিনি যোগ করেন, ‘আমরা যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার রাখার। কিন্তু এখানে আসা রোগী এবং রোগীর সঙ্গে আসা লোকজন একটু সময়ের মধ্যেই তা আবার ময়লা করে ফেলে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিত্র যেন আরও করুণ। সড়ক দুর্ঘটনায় হাত ও পায়ে আঘাত পান রাসেল। পরিবার নিয়ে থাকেন কামরাঙ্গীরচরে। তাকে স্ট্রেচারে নিয়ে পরিবার অপেক্ষা করছিল এক্স-রে রুমের সামনে। ডাক পড়ছে না এক্স-রে রুম থেকে।

এমন সময় তার সঙ্গে আসা ভাই খুঁজতে থাকেন ওয়াশরুম। নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনকে জিজ্ঞেস করলেন ওয়াশরুমটি কোথায়, তারা উত্তর দিলেন নিচতলায় কোনো ওয়াশরুম নেই, দোতলায় ওয়ার্ডগুলোর পাশে আছে। আর জরুরি ওয়ার্ডের বাইরে আছে একটি পাবলিক টয়লেট। তবে ওপরের ওয়াশরুমের ‘পরিবেশ খারাপ’ হওয়ায় বাইরেরটি ব্যবহার করার পরামর্শ দিলেন তারা।

বাইরেরটি পাবলিক টয়লেট হওয়ায় ব্যবহার করতে দিতে হয় টাকা। রাসেলের ভাই চিন্তায় পড়ে গেলেন। তিনি দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ফিরে এসে আগামীর সময়কে বর্ণনা করেন তার তিক্ত অভিজ্ঞতা, ‘ওপরে ওঠার সিঁড়ির সামনে বিছানা পেতে শুয়ে আছেন রোগীরা। তাদের ঘিরে দাঁড়িয়ে-বসে আছেন স্বজনরা। চলাচলের রাস্তা খুবই সরু। সামনে এগিয়ে দেখলাম একই সারিতে পাঁচটি ওয়াশরুম। রোগী নিয়ে নাক চেপে রুমগুলোর সামনে দাঁড়িয়ে আছেন অন্যজনের বের হওয়ার অপেক্ষায়। ছেলে ও মেয়েদের জন্য নেই আলাদা ব্যবস্থা। পাঁচটির মধ্যে একটিতে নেই দরজা। দরজার জায়গায় লাগানো রয়েছে সাদা কাপড়ের পর্দা। তবে সেটিও চার ফুটের বেশি নয়।’

জানা গেছে, বাকি যে চারটিতে দরজা আছে, সেগুলোর একটিরও ছিটকিনি ঠিক নেই। কেউ ভেতরে গেলে দরজার সামনে পাহারা দিতে হয় অন্যজনকে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল

মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের রোগীরা। তবে এখানে ভিড় ঢাকা মেডিকেলের চেয়ে কম। কাউন্টারের পাশেই রয়েছে দুটি ওয়াশরুম। ১৬ মে বিকালে গিয়ে দেখা গেল, দুটির মধ্যে একটি তালাবদ্ধ। পরিবেশ ঠিক থাকলেও সচল মাত্র একটি। এতে চাপ পড়ছে রোগীদের ওপর।

জ্বরে আক্রান্ত ছেলেকে (১৫ বছর) নিয়ে এসেছেন স্বর্ণা বেগম। জানালেন, আসার পর থেকেই দেখছেন একটি ওয়াশরুমে তালা ঝোলানো। মাঝেমধ্যেই অন্যটির সামনে লাইন পড়ে যাচ্ছে। কেউ কেউ আবার বাইরে থেকে দরজায় কড়া নেড়ে যাচ্ছেন। স্বর্ণা বলছিলেন, ‘এত নামকরা একটি হসপিটাল, সেখানে জরুরি বিভাগে মাত্র দুটি ওয়াশরুম। আর তার মধ্যে একটি তালাবদ্ধ। একসঙ্গে কয়েকজন রোগী এলেই পড়তে হবে ভোগান্তিতে।’

পাহারাদারওয়াশরুমরোগী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise