বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে লন্ড্রি ব্যবসায়ী আহত
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লন্ড্রি ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকের ঘটনা এটি।
উজ্জ্বলের বড় ভাই জুননুন ভূঁইয়া জানান, রাত আনুমানিক ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ঢোকেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু বলেন, ‘গুলি লেগেছে।’ কে বা কারা, কেন তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
পরে গুরুতর আহত অবস্থায় মধ্যরাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, উজ্জ্বল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল সাত্তার।



