জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের দুর্ভোগের মধ্যে স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। এ বিষয়ে পল্লবী ও রূপনগরের ছয় স্থানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই উদ্যোগ নেন।
চিকিৎসা ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয় দুয়ারীপাড়া সরকারি ডিগ্রি কলেজ, ৩ নম্বর ওয়ার্ডের মদিনানগর আবাসিক এলাকা, বেগুনটিলা মুক্তিযোদ্ধা সমিতি কার্যালয়, উত্তর কালশী খলিলুর রহমান সরকারি স্কুল, পল্লবীর ‘ট’ ব্লক ইসলামিয়া হাই স্কুল এবং আরামবাগ কল্যাণ সমিতির কার্যালয়ে। সকাল থেকেই এসব কেন্দ্রে চিকিৎসকেরা পানিবন্দি মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।





