Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মোহাম্মদপুরে রান্না নিয়ে তর্কে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৪০
শেয়ার করুন:
মোহাম্মদপুরে রান্না নিয়ে তর্কে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার গ্রিপপলি এলাকার একটি মেসে গ্যাসের চুলায় রান্না নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আহত কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।

মৃত ১৫ বছর বয়সী কিশোরের নাম নিরব হোসেন। এ ঘটনায় তার বড় ভাই পিয়াল হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় চারজনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা করেছিলেন।

নিরবের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান অভিযুক্ত আলমগীরকে পুলিশ এর আগে আটক করলেও সে পরে জামিনে মুক্তি পায়।

নিরব লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামনগর গ্রামের রংমিস্ত্রি এনায়েত হোসেন মুন্সির ছেলে। তিনি পেশায় মিস্ত্রী ছিলেন এবং তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। রায়ের বাজার গ্রিপপলির একটি মেসে তিন ভাই এক সঙ্গে থাকতেন।

ঘটনার বিবরণ দিয়ে পিয়াল হোসেন জানান, গত ১৯ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে মেসের চুলায় ভাত রান্না করছিলেন নিরব। এ সময় একই মেসের রংমিস্ত্রী আলমগীরও সেখানে রান্না করতে আসেন। কোন চুলায় কে রান্না করবে তা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নিরব নিজের রুমে চলে যায়।

রাত গভীর হলে আলমগীর, তার ছোট ভাই শিমুল এবং তাদের ভাতিজা নাজিম ও ফাহিমসহ চারজন মিলে নিরবের রুমে প্রবেশ করে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে শিমুল কাঁচি দিয়ে নিরবের ঘাড়ে দুটি আঘাত করেন। পিয়াল তাদের বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় নিরবকে প্রথমে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই শ্যামলীর প্রাইম হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২২ অক্টোবর তাকে পুনরায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুরকিশোরের মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার