Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এশিয়া আন্তর্জাতিক মেলায় ভাঙচুরের ঘটনায় মামলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২০:০১
শেয়ার করুন:
এশিয়া আন্তর্জাতিক মেলায় ভাঙচুরের ঘটনায় মামলা

গতকাল বুধবার এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন বাকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর পুরনো বাণিজ্যমেলার গেট ও কয়েকটি স্টল ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। মামলায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল নষ্ট হ‌ওয়ার অভিযোগ করা হয়েছে।

গতকাল বুধবার সকালে মাঠটি পুনরুদ্ধারের দাবিতে মিছিল নিয়ে সেখানে যান শেকৃবি শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন।

সম্প্রতি বাংলাদেশ সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে স্থানান্তরের ঘোষণা আসে। এ নিয়ে অব্যাহত আন্দোলনের মধ্যেই ঘটে ভাঙচুরের এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরনো বাণিজ্যমেলার মাঠে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মাঠে থাকা মেলার গেট ও স্টল ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

মেলার মাঠে এবার শেকৃবি শিক্ষার্থীদের গেট ও স্টল ভাঙচুর

২৮ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীরা জানান, মেলা সরিয়ে নিতে গত মঙ্গলবার তারা কর্তৃপক্ষকে বলেছিলেন এবং এ জন্য সময়ও বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না দেখায় তারা মাঠে গিয়ে আন্দোলন করেছেন। মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

যুব মেলার স্টল নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ইউসুফ সর্দার জানিয়েছেন, তারা সরকারের অনুমতি নিয়েই স্টল নির্মাণ করছেন। মেলার মাঠ নিয়ে কোনো আপত্তি থাকলে সেটা সরকার বুঝবে। কিন্তু স্টল ভাঙচুর করা হলো কেন— সেই প্রশ্ন তোলেন তিনি? ভাঙচুর শেষে শিক্ষার্থীরা স্টল নির্মাণের যন্ত্রপাতিও নিয়ে গেছেন বলে অভিযোগ করেন ইউসুফ।

এর আগে গতকাল সচিবালয় স্থাপনের জন্য মাঠে মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল। দুপুরের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান শেকৃবি শিক্ষার্থীরা। পরে মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান তারা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ভাঙচুরের ঘটনায় মেলা কর্তৃপক্ষ একটি মামলা করেছে। মামলাটি তদন্তাধীন। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেকৃবিপুরোনো বাণিজ্য মেলার মাঠভাঙচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার